চাটখিলে আওয়ামীলীগ নেতার বাড়ীতে ডাকাতি
শুক্রবার রাতে চাটখিল উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া-সম্পাদক এবং চাটখিল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের চৌধুরীর চাটখিল পৌরসভাধীন ৩নং ওয়ার্ডে ব্যাপারী বাড়ীতে দুধর্ষ ডাকাতি সংঘটিত হয়। এ সময় ডাকাত দলের হামলায় পাশ্ববর্তী বাড়ীর বাসিন্দা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মাসুদ রানা গুলিবিদ্ধ হয়। সংকটজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ কার হয়েছে। এছাড়া ডাকাতদের হামলায় আবু তাহের চৌধুরী, রুবেল সহ পরিবারের ৫ সদস্য আহত হয়।
কোম্পানীগঞ্জে মওদুদ-কাদেরের কোলাকুলি
রাজনৈতিক দু’মেরুর দুই জাতীয় নেতা ব্যারিষ্টার মওদুদ আহমদ ও ওবায়দুল কাদের তাদের নির্বাচনী এলাকায় ঈদুল আযহা উপলক্ষে এলাকায় গণসংযোগ কালে দুইজন দুইজনের মুখোমুখি হয়ে একে অপরজনের সাথে করমর্দন ও কোলাকুলি করেন।
সরকার বিরোধী কঠোর আন্দোলনের কর্মসূচী দেয়া হবে-মওদুদ আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি বলেছেন, সুপ্রীম কোর্টের নিয়মকানুন ভঙ্গ করে ২৯ নভেম্বর শুনানীর পূর্বে সরকার খালেদা জিয়াকে বাড়ী থেকে বের করে দিয়ে সরকার যা করেছে দেশের জনগণ আগামী নির্বাচনে এর সমুচিত জবাব দেবে। আমরা বেগম জিয়ার পক্ষে আইনী লড়াই চালিয়ে যাবো আদালতে এবং একই ভাবে রাজপথেও শান্তিপূর্ন ভাবে আন্দোলন করে যাবো। আইন ও সংবিধান অনুযায়ী বেগম জিয়াকে এভাবে সরকার জোর পূর্বক বাড়ী থেকে বের করে দিতে পারে না।
ঈদের শুভেচ্ছা বিনিময় উপলক্ষে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগকালে বৃহস্পতিবার এবং শুক্রবার তিনি বিভিন্ন মতবিনিময় সভায় এসব কথা বলেন।
 নোয়াখালীতে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ গাড়ি ভাংচুর, গ্রেফতার-৪
নোয়াখালীতে শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহর মাইজদী, প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীসহ উপজেলা সদরগুলোতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও ছাত্রদল। দুপুরে ছাত্রদলের মিছিল থেকে একটি কাভার্ড ভ্যান ভাংচুরের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করে।
 ভয়াল ১২ নভেম্বর-প্রাকৃতিক দুর্যোগে মৃর্ত্যু ঝুঁকিতে নোয়াখালী উপকূলের তিন লক্ষাধিক মানুষ : দ্রুত পদক্ষেপ না নিলে এখন দেখতে হবে লাশের মিছিল
অনুসন্ধানে দেখা গেছে শুধুমাত্র হাতিয়া নয়; সুবর্নচর, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলা মিলিয়ে নোয়াখালী উপকূলের ছয় লক্ষাধিক মানুষ রয়েছে প্রাকৃতিক দূর্যোগের মৃত্যু ঝুঁকিতে। মূল ভুখন্ডের বাইরের চরগুলোতে কোন বেড়ি এবং কিল্লা না থাকায় দূর্যোগকালীন সময়ে মানুষজন কোথাও আশ্রয় নিতে পারে না। তাছাড়া চরগুলো দূর্গম হওয়ায় উদ্ধারকর্মীরাও সময়মতো পৌঁছাতে পারে না। গত বছরের ঘূর্ণিঝড় আইলায় এখানে মারা গেছে ৩০জন। গত ০৮ অক্টোবর লঘুচাপের প্রভাবে সৃষ্ট জোয়ার ও জলোচ্ছাসে দ্বীপ উপজেলা হাতিয়ায় ফসলহানি ছাড়াও মারাগেছে ৫জন এবং জোয়ারের পানিতে ভেসে গেছে ২২ হাজার গরু-মহিষ।
৭০’র ১২ নভেম্বরের গোর্কিতে এ জেলায় অর্ধ লক্ষ মানুষ মারা গেছে আর বড় ধরণের প্রাকৃতিক দূর্যোগ আঘাত হানলে ক্ষয়ক্ষতি আরো বেশি হবে বলে উপকূলে বসবারত মানুষের ধারণা।
 চৌমুহনীতে নকল বাটা জুতা তৈরীর কারখানার সন্ধান বিপুল পরিমান জুতাসহ প্রস্তুতকারী গ্রেপ্তার
নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে নকল বাটা জুতা তৈরীর কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বাটা সু কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তা ও বেগমগঞ্জ থানা পুলিশ চৌমুহনীর করিমপুর রোডে ন্যাশনাল সুজ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল বাটা জুতা ও জুতা তৈরীর সামগ্রী উদ্ধার করে। এসময় নকল জুতা তৈরীর দায়ে কারখানার মালিক রাকিব হোসেন ওরপে আরজু(৩০) কে গ্রেপ্তার করা হয়।
 নোয়াখালীতে উত্যক্তকারীর হামলায় মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকসহ আহত ২, উত্যক্তকারী গ্রেফতার
নোয়াখালীতে মাদ্রাসা ছাত্রীকে উত্যক্ত করার ঘটনা অভিভাবকদের জানাতে গিয়ে উত্যক্তকারীর হামলার শিকার হয়েছে মজিবুর রহমান (৪৫) ও মঞ্জুর মোর্শেদ (২৫) নামে দুই ব্যক্তি। মঙ্গলবার সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ মঙ্গলবার বিকেল ৩টায় উত্যক্তকারী মোজাম্মেল হোসেন রিয়াজকে গ্রেফতার করে।
সেনবাগে সড়ক দূর্ঘটনায় ১১ জেডিসি পরীক্ষার্থীসহ আহত ২০
নোয়াখালীর সেনবাগে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ১১ জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থীসহ কমপক্ষে ২০জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের জেডিসি কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে ম্যাক্সিযোগে বাড়ি ফেরার পথে উপজেলার ছমিরমুন্সিহাট- কুতবেরহাট সড়কের কালারটেক নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। আহত পরীক্ষার্থী, এক শিক্ষক ও ম্যাক্সিচালকসহ ১৩জনকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোনাইমুড়ীতে একইস্থানে বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি সমাবেশ আহবান \ ১৪৪ ধারা জারি
নোয়াখালীর সোনাইমুড়িতে একই স্থানে বিএনপি ও ছাত্রলীগের সমাবেশ আহবানকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোনাইমুড়ি রেলগেইট চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হবার কথা থাকলেও রোববার বিকেলে সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া সমাবেশস্থল ও আশেপাশের এলাকায় সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ করেন। ফলে কোন পক্ষই তাঁদের র্নিধারিত স্থানে সমাবেশ করতে পারেনি। এরমধ্য দিয়ে বিএনপি ও ছাত্রলীগ সোনাইমুড়ি বাজারে আলাদা আলাদা বিক্ষোভ মিছিল করে। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে বিএনপি ৭ নভেম্বর উপলক্ষ্যে তাঁদের পূর্বনির্ধারিত সমাবেশ ঠেকাতে ছাত্রলীগ উদ্দেশ্য প্রণোদিতভাবে সমাবেশ আহবান ও তাঁদের সমাবেশের জন্য পূর্বানুমতির কথা দাবি করলেও সোনাইমুড়ি থানা পুলিশ তা অস্বীকার করে। পাশাপাশি ছাত্রছাত্রলীগ বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্যের প্রতিবাদ ও জেল হত্যা দিবসের পূর্বনির্ধারিত সমাবেশ ছিলো বলে দাবি করেন।
 নোয়াখালীতে শিক্ষায় অ্যাডভোকেসি বিষয়ক ৩ দিনব্যাপি ওরিয়েন্টেশন
শিক্ষায় অ্যাডভোকেসি বিষয়ক ৩ দিনব্যাপি ওরিয়েন্টেশন রোববার নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় পার্টিসিপেটরি রিচার্স এন্ড অ্যাকশন নেটওয়ার্ক - প্রান এ ওরিয়েন্টেশনের আয়োজন করে। রোববার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে এ ওরিয়েন্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
| Showing Page 62 of 147 |
62
 |
|