সোনাইমুড়িতে তরুনী খুন, ঘর থেকে বোমা উদ্ধার : অভিযোগের আঙুল যুবলীগ ক্যাডার ভাইয়ের দিকে
ম.হাসান::নোয়াখালীর সোনাইমুড়িতে সুমি আক্তার (২০) নামের এক তরুনী খুনের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের হাসানপুর গ্রামে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় খবর পেয়ে সহকারি পুলিশ সুপার আলী হোসেনের নেতৃত্বে পুলিশ নিহত তরুনীর মৃতদেহ উদ্ধার করে এবং তাঁদের ঘর তল্লাশী করে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিহত তরুনীর ময়নাতদন্ত করা হবে। তবে; হত্যাকান্ডের ঘটনায় ভাই যুবলীগ ক্যাডার জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠলেও প্রকৃত হত্যাকারীকে সণাক্ত করতে পারেনি পুলিশ। এনিয়ে রীতিমতো ধুম্রজাল সৃষ্টি হয়েছে।Details
অর্থের অভাবে নির্মান কাজ বন্ধ : সেনবাগে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ চার বছরেও পূর্ণাঙ্গতা পায়নি, মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভ
অর্থের অভাবে নির্মান কাজ বন্ধ : সেনবাগে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ চার বছরেও পূর্ণাঙ্গতা পায়নি, মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভ
রুদ্র মাসুদ::মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে নোয়াখালীর সেনবাগে জনউদ্যোগে স্থাপিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধটি দীর্ঘ চার বছরেও পূর্ণাঙ্গতা পায়নি। অর্থের অভাবে নির্মান কাজ বন্ধ রয়েছে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত এই স্মৃতিসৌধটি। জেলা পরিষদের কাছে অর্থচেয়েও না পাওয়ায় নির্মাণ কাজ শেষ করতে না পারায় মুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তবে; উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন স্মৃতিসৌধের নির্মাণ কাজ সমাপ্ত করতে অর্থ বরাদ্দের জন্য চলতি বছর জেলা পরিষদে স্কীম জমা দেওয়া আছে।Details
কোম্পানীগঞ্জে মিলন হত্যা : মিলনের মাসহ পাঁচজনকে বিভাগীয় মামলায় স্বাক্ষী দিতে হাতিয়া থানায় তলব!
কোম্পানীগঞ্জে মিলন হত্যা : মিলনের মাসহ পাঁচজনকে বিভাগীয় মামলায় স্বাক্ষী দিতে হাতিয়া থানায় তলব!
চ.নো.রিপোর্ট::নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগ এনে সামছুদ্দিন মিলন (১৬) নামের তরুনকে পিটিয়ে হত্যার ঘটনায় কোম্পানীগঞ্জ থানার এসআই আক্রাম উদ্দিন শেখ, কনষ্টেবল আব্দুর রহিম ও হেমা রঞ্জন চাকমার বিরুদ্ধে দায়ের হওয়া বিভাগীয় মামলায় স্বাক্ষী দিতে মিলনের মা কোহিনুর বেগমকে হাতিয়া থানায় তলব করা হয়েছে। মঙ্গলবার কোম্পানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক নোটিশে ওই নির্দেশ দেওয়া হয়। Details
সোনাইমুড়ী পৌর বিএনপির সভাপতি ডা: মানিকের ইন্তেকাল
সোনাইমুড়ী পৌর বিএনপির সভাপতি ডা: মানিকের ইন্তেকাল
নিজস্ব সংবাদদাতা::নোয়াখালীর সোনাইমুড়ী পৗর বিএনপির সভাপতি ডাঃ মাহফুজুর রহমান মানিক (৬২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে............রাজেউন) । মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় হৃদরোগে আক্রান্ত হলে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান । মৃত্যু কালে তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্বীয়-স্বজন রেখে গেছেন। বুধবার দুপুর ২ টায় সোনাইমুড়ী ডিগ্রী কলেজ মাঠে জানাজা শেষে পৌরসভার ৪ নং ওয়ার্ড ভানুয়াই গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। Details
নোয়াখালীতে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় সমকাল সুহৃদ সমাবেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক পোষ্টার প্রদর্শনী : পুস্পস্তবক অর্পণ, ৭১’র শহীদদের স্মরনে মোমবাতি প্রজ্বলন
নোয়াখালীতে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় সমকাল সুহৃদ সমাবেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক পোষ্টার প্রদর্শনী : পুস্পস্তবক অর্পণ, ৭১’র শহীদদের স্মরনে মোমবাতি প্রজ্বলন
বিশেষ প্রতিনিধি::নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুরু হওয়া দশ দিনব্যাপী বিজয় মেলায় মুক্তিযুদ্ধ ভিত্তিক পোষ্টার প্রদর্শনীর আয়োজন করেছে সমকাল সুহৃদ সমাবেশ নোয়াখালী শাখা। বুধবার প্রদর্শনীর উদ্বোধন করেন নোয়াখালী অঞ্চলের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হাজী ইদ্রিসের ছেলে একরামুল করিম চৌধুরী এমপি। সুহৃদ সমাবেশ নোয়াখালী’র আহবায়ক কামাল হোসেন মাসুদ তাঁকে প্রদর্শিত পোষ্টার সমূহ সম্পর্কে ধারণা দেন। Details
নোয়াখালীতে ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু
চ.নো.রিপোর্ট- নোয়াখালীতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে। বুধবার বিকাল ৫টায় জেলা শহর মাইজদীতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১০ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। Details
নোয়াখালী মুক্ত দিবস পালিত : শ্রদ্ধা আর ভালোবাসায় ৭১’র শহীদদের স্মরণ
নোয়াখালী মুক্ত দিবস পালিত : শ্রদ্ধা আর ভালোবাসায় ৭১’র শহীদদের স্মরণ
চ.নো.রিপোর্ট :: নোয়াখালী মুক্ত দিবস উপলক্ষ্যে শ্রদ্ধা আর ভালোবাসায় ৭১’র শহীদদের স্মরণ করেছে নোয়াখালীবাসী। নানান কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয় নোয়াখালী মুক্ত দিবস। গতকাল বুধবার (সাত ডিসেম্বর) বিকালে নোয়াখালী প্রাইমারি ট্রেণিং ইনিষ্টিটিউট-পিটিআই চত্বরে নোয়াখালী মুক্ত স্কয়ারে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। Details
মুক্তিযোদ্ধা দুলাল মিয়ার দাফনকালে সশ্রদ্ধ সালাম প্রদর্শন না করার প্রতিবাদে নোয়াখালীতে সেক্টর কমান্ডারস্ ফোরামের মানববন্ধন : ঘটনার তদন্তে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশ, তদন্ত কমিটি গঠন
মুক্তিযোদ্ধা দুলাল মিয়ার দাফনকালে সশ্রদ্ধ সালাম প্রদর্শন না করার প্রতিবাদে নোয়াখালীতে সেক্টর কমান্ডারস্ ফোরামের মানববন্ধন : ঘটনার তদন্তে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশ, তদন্ত কমিটি গঠন
ম হাসান :: মুক্তিযোদ্ধা দুলাল মিয়ার দাফনকালে সশ্রদ্ধ সালাম প্রদর্শন না করার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন করেছে সেক্টর কমান্ডারস্ ফোরাম নোয়াখালী। বুধবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সোমবার নোয়াখালী পৌর এলাকার সোনাপুরে মুক্তিযোদ্ধা দুলাল মিয়ার দাফনের সময় রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের জন্য বারবার সুধারাম থানা পুলিশকে খবর দেওয়ার পরও পুলিশ না যাওয়ায় ক্ষোভ ও নিন্দা জানানো হয়। একই সাথে এ ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। এদিকে মুক্তিযোদ্ধা দুলাল মিয়াকে সুধারাম থানা পুলিশের সশ্রদ্ধ সালাম প্রদর্শন না করার বিষয়ে পুলিশ সুপার হারুনুর রশিদ হাজারীরকে তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট সামছুল হক টুকু। মঙ্গলবার তাঁর নির্দেশের পর পুলিশ সুপার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন। কমিটির সদস্যরা হচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রশিদ, সহকারি পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল হোসেন।Details
বারবার খবর দেওয়ার পরও যায়নি পুলিশ : বিজয়ের মাসে নোয়াখালীতে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ছাড়াই মুক্তিযোদ্ধার দাফন !
রুদ্র মাসুদ::বিজয়ের মাসে নোয়াখালীতে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ছাড়াই মুক্তিযোদ্ধা দুলাল মিয়ার (৬০) দাফন করা হয়েছে। সোমবার নোয়াখালী পৌর এলাকার সোনাপুরে এঘটনা ঘটে। এনিয়ে মুক্তিযোদ্ধা এবং স্থানীয় জনসাধারণের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। পাশাপাশি বারবার খবর দেওয়ার পরও পুলিশ না যাওয়ার ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেছে মুক্তিযোদ্ধা ও জানাজায় অংশ নেওয়া মুসুল্লীরা। Details
নোয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নোয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
চ.নো.রিপোর্ট::বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটের ৩৯ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নোয়াখালী রেডক্রিসেন্ট ভবনে ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ বেলাল উদ্দিন আহাম্মদ কিরনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রেডক্রিসেন্ট নোয়াখালী ইউনিটের আজীবন সদস্য ও নোয়াখালী ৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী।Details
Showing Page 7 of 134 Go to first page Go to previous page   7