 নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল, সমাবেশ
সংবাদপত্রের কণ্ঠরোধ, সাংবাদিক নির্যাতন ও বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রোববার নোয়াখালীতে বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ, সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আব্দুর রহমান, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলো, সাধারণ সম্পাদক কামাক্ষ্যা চন্দ্র দাস, যুবদল নেতা ভিপি জসিম, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম কালা প্রমুখের নেতৃত্বে জামে মসজিদ মোড় থেকে মিছিলটি বের হয় জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপকেন্দ্রের ট্রান্সমিটার ও লিংয়ের ত্রুটি : বিটিভি’র অনুষ্ঠানের শব্দ শুনতে পাচ্ছেন না দর্শকেরা
বিটিভির নোয়াখালী উপকেন্দ্রের মাধ্যমে স¤প্রচার করা অনুষ্ঠান সমুহের অডিও সাউন্ড ঠিকভাবে শোনা যাচ্ছে না। বিটিসিএল’র মাইক্রোয়েব লিং ও বিটিভির ট্রান্সমিটারের ত্রুটির কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এর ফলে গত এক সপ্তাহের বেশী সময় ধরে উপকেন্দ্রটির আওতাধীন প্রায় ৬০ বর্গ কিলোমিটার এলাকার লাখ লাখ দর্শকেরা বিটিভির অনুষ্ঠান সমুহের সাউন্ড শুনতে পারছেন না। এতে দর্শকদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
টিভি উপকেন্দ্র সুত্রে জানা গেছে, জেলার বেগমগঞ্জে বিটিসিএল উপকেন্দ্রের মাইক্রোওয়েব লিং এবং সেখানে বসানো বিটিভির ট্রান্সমিটারে ত্রুটির কারনে গত কয়েক মাস ধরেই মাঝেমধ্যে বিটিভির অনুষ্ঠানের সাউন্ড শোনা যেত না। উদ্ভুত পরিস্থিতিতে উপকেন্দ্র থেকে স¤প্রচার করা অনুষ্ঠানের সাউন্ড বন্ধ রাখা হত।
ফেনীতে ইভটিজিং এর প্রতিবাদ করায় মা ও ভাইকে কুপিয়ে আহত
ফেনীর ফুলগাজীর বন্ধুয়া দৌলতপুর গ্রামে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এবং স্কুলে আসা যাওয়ার পথে ইভটিজিং এর প্রতিবাদ করায় বৃহস্পতিবার সকালে সন্ত্রাসীরা মেয়ের মা এবং ভাইকে নির্মম ভাবে কুপিয়ে আহত করেছে। আহত মেয়ের মা তনজুবের নেছাকে মুমুর্ষ অবস্থায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানা হয়েছে এবং ভাই মামুনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজনীতি নষ্ট মানুষের হাতে চলে যাচ্ছে-ওবায়দুল কাদের
আওয়ামীলীগের প্রেসিডিয়াস সদস্য ও তথ্য মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওবায়দুল কাদের এমপি বলেছেন, অতীতাশ্রয়ী রাজনীতিতে আমাদের আবিষ্টতা ও আচ্ছন্নতার কারণে রাজনীতি নষ্ট মানুষের হাতে চলে যাচ্ছে। যদি গণমানুষের জন্য সত্যিকারের ইতিবাচক রাজনীতি করতে হয় তাহলে লক্ষ্য পরবর্তী নির্বাচন নয়, লক্ষ্য হতে হবে পরবর্তী প্রজন্ম। আর তা না হলে নষ্ট রাজনীতিকেই প্রশ্রয় দেয়া হবে। গতকাল মঙ্গলবার সকালে নোয়াখালী সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন।
 সহপাঠিদের স্বার্থরক্ষার প্রতিশ্রুতি প্রার্থীদের-নোয়াখালীর বেগমগঞ্জে পাঁচ প্রাথমিক বিদ্যালয়ে ষ্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত
পরিপূর্ণ নির্বাচনী আমেজ। হোকনা শিক্ষা ব্যবস্থার কনিষ্ঠ শিক্ষার্থীদের। কেন্দ্র সাজানো হয় বর্ণিল সাজে, প্রার্থীদের পোষ্টার, ব্যালট পেপার, ব্যালট বক্স, গোপন বুথ, পোলিং ও প্রিজাইডিং অফিসারও ছিলো। ছিলো ভোটারদেরও ব্যাপক উতসাহ। প্রতিশ্রুতিও দিয়েছেন প্রার্থীরা। মঙ্গলবার এরকম উতসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৫টি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিলের নির্বাচন।
স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনের প্রার্থীদের মতোই সহপাঠিদের স্বার্থরার প্রতিশ্রুতি ছিলো প্রার্থীদের। কিসমত করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রার্থী শাহেদ মাহমুদ সকালে ভোট চলাকালীন সময়ে জানিয়েছিলেন, নির্বাচিত হলে ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানে স্যারদের সাথে কথা বলবো। ভোটে অংশ নিতে পেরে খুবই খুশি লাগছে। সবার মতো তার মনেও এনিয়ে আনন্দ।
 নোয়াখালীতে বড় পর্দায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী খেলা
নোয়াখালীতে প্রথমবারের মতো বড় পর্দায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও উদ্বোধনী খেলার প্রদর্শন করা হয়েছে। ল্য একটাই ঃ সবার জন্য শিক্ষা প্রচারাভিযান উপলক্ষে সবার জন্য শিক্ষা’র দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আয়োজিত সংহতি সমবেশে বড় পর্দা খেলা দেখানো হয়। শুক্রবার বিকালে নোয়াখালী বিআরডিবি ট্রেণিং সেন্টার মিলনায়তনে যৌথভভাবে গণস্বাক্ষরতা অভিযান ও স্থানীয় উন্নয়ন সংগঠন এনআরডিএস এই আয়োজন করে।
বেগমগঞ্জে পানিতে ডুবে দুই বিএনপি নেতার দুই মেয়ের মৃত্যু
নোয়াখালী বেগমগঞ্জে পুকুরের পানিতে ডুবে সুমাইয়া আক্তার (১১) ও হালিমা আক্তার তিশা (১০) দুই বিএনপি নেতার দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের আমানতপুরের দেওয়ানজি বাড়ীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
 ভূমিহীনদের খাসজমি বন্দোবস্ত দেওয়ার দাবিতে নোয়াখালীতে তরুণদের পদযাত্রা, মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি
মাননীয় প্রধানমন্ত্রী, খাসজমিতে প্রকৃত ভূমিহীনদের অগ্রাধিকারভিত্তিতে বন্দোবস্ত প্রদান করুন’ এই দাবিতে বৃহস্পতিবার নোয়াখালীতে তরুণরা এক পদযাত্রা ও মানববন্ধন করে। খাসজমিতে ভূমিহীন মানুষের মালিকানা নিশ্চিত কর ও সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচি বাস্তবায়নের দাবি সম্মিলিত বিভিন্ন বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে সকাল ১১টায় বিআরডিবি ট্রেণিং সেন্টার থেকে পদযাত্রাটি বের হয়ে জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে জেলা প্রশাসক কার্যালয় সামনে এক মানববন্ধন ও সংপ্তি সমাবেশ করে। দেশব্যাপী তারুণ্যের কৃষি সপ্তাহ উপলক্ষে পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান ও সিএসআরএল যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।
বয়ারচরে পুলিশ-ভূমিহীনের দফায় দফায় সংঘর্ষ : ছয় পুলিশ, দুই বনকর্মী, ভূমিহীনসহ আহত-২০
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বয়ারচরে পুলিশ ও ভূমিহীনের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ভূমিহীন, ছয় পুলিশ, বন কর্মকর্তা ও চরউন্নয়ন বসতি স্থাপন প্রকল্পের (সিডিএসপি) কর্মকর্তাসহ কমপে ২০জন আহত হয়েছে। বুধবার বিকালে দূর্গম এই চরের টাংকির বাজারে উকূলীয় বেড়ি বাঁধ সুরার জন্য ফোরসোর বনায়ন কর্মসূচীর আওতায় গাছ লাগানো নিয়ে ভূমিহীনরা প্রশাসন, পুলিশ ও বনবিভাগের কর্মকর্তাদের ওপর হামলা করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গোটা চরে আতংক ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশ নিয়ে সহকারি পুলিশ সুপার (সদর) মঞ্জুরুল আলম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) জাবেদুর রহমান ও চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ চৌধুরীর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
 সংসদের সকল সুযোগ সুবিধা নিয়েও সংসদে না গিয়ে খালেদা জিয়া রাস্তায় বাজেট দিয়েছেন- নোয়াখালীতে ছাত্রলীগের প্রতিনিধি সভায় জাহাঙ্গীর কবির নানক
আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, খালেদা জিয়া বিরোধীদলীয় নেত্রী হিসাবে সংসদের সকল সুযোগ সুবিধা গ্রহণ করেন অথচ সংসদে না গিয়ে রাস্তায় বাজেট দিয়েছেন। জনগণ তাদের ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন, অথচ উনারা সংসদে যান না। তিনি (খালেদা জিয়া) আবার জমাতকে কোলে তুলে নিয়েছেন। এদেশের মানুষ এটি সহ্য করবে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে জনমত গঠনে মঙ্গলবার রাতে নোয়াখালী শিল্পকলা একাডেমি চত্বরে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার ছাত্রলীগের বিশেষ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিন জেলার বিশ হাজারের বেশী ছাত্রলীগ প্রতিনিধির উদ্দেশ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। চট্টগ্রাম বন্দর আমাদের জাতীয় সম্পদ চট্টগ্রাম সিটি কর্পোরেশন জামাত চক্রের কব্জায় গেলে বন্দরসহ সেখানককার উন্নয়ন কর্মকান্ড ব্যাহত হবে। তাই এই তিন জেলার ছাত্রলীগ নেতাকর্মীরা মহিউদ্দিনের পে জনমত গঠনে কাজ করতে হবে।
| Showing Page 78 of 147 |
78
 |
|