নোয়াখালীতে ৭ মার্চ পালিত
নোয়াখালীতে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে রোববার ৭ মার্চ পালন করেছে আওয়ামী লীগ। দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ হানিফ। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সেক্রেটারি একরামূল করীম চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে খায়রুল আনম সেলিম, শিহাব উদ্দিন শাহীন, বেলাল উদ্দিন কিরন ও আবদুল ওয়াদুদ পিন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
হাতিয়ার বয়ারচরে এক ব্যক্তি খুন
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বয়ারচরের কাজীরটেক এলাকায় শনিবার রাতে নিজাম উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে খুন হয়েছেন। এসময় খুনিরা লাশ বাড়ির গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার চেষ্টা করে ব্যর্থ হয়ে মাটিতে ফেলে যায়। খবর পেয়ে রোববার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত নিজাম ওই এলাকার ভূমিহীন মোশারফের ছেলে।
অবকাঠামো উন্নয়নের দায়িত্ব আমার কৃষকদেরকে কৃষির উন্নয়নের দায়িত্ব নিতে হবে-একরামুল করিম চৌধুরী এমপি
নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী বলেছেন, কৃষকরা দেশের সম্পদ, দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করতে তারা রাতদিন পরিশ্রম করছে। কৃষরা ঋণ নিতে গিয়ে যদি কোন ব্যাংকে হয়রানীর শিকার হয় সেই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কৃষি উপকরণ সহায়তা কার্ড ব্যবহার করে কৃষকরা কৃষি সংক্রান্ত সকল সুবিধা পাবেন। সদর-সুবর্নচরের রাস্তা-ঘাটসহ সকল অবকাঠামো উন্নয়নের দায়িত্ব আমার। তবে কৃষকদের কৃষির উন্নয়নের দায়িত্ব নিতে হবে। বৃহস্পতিবার সদর উপজেলার কৃষকদের মাঝে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
নোয়াখালীতে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের এএসসি প্রকল্পের আওতায় উন্নত বীজ উৎপাদন, সংরক্ষণ ও প্রযুক্তি ব্যবহারের ওপর কৃষক-কৃষাণীর দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিএডিসির নোয়াখালী কেন্দ্রে ৫২০জন কৃষক-কৃষাণী প্রশিণে অংশগ্রহণ করে। বিএডিসি নোয়াখালী’র উপ-পরিচালক আনন্দ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রশিণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
রায়পুর মেধাবী ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-৪
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার লুধুয়া এম এম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর মেধাবী ছাত্র আকরাম হোসেনকে (১২) দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে। উপজেলার দক্ষিণ কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে। রায়পুর থানা পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪জনকে গ্রেফতার করে। প্রতিবাদে ওই বিদ্যালয়ের শিক্ষকরা আগামি শনিবার বিদ্যালয় পরিচালনা কমিটির এক সভা আহবান করেছেন।
সেনবাগে দারোগার কিল-ঘুষি লাথিতে রক্তাক্ত অটোরিকশার লাইনম্যান
চাহিদা মত সিট খালী রেখে সিএনজি চালিত অটোরিকশা পাঠাতে দেরি হওয়ায় মোঃ মনু (৩২) নামে এক লাইনম্যানকে কিল-ঘুষি ও লাথি দিয়ে রক্তাক্ত করেছেন রলেন সেনবাগ এসআই ইউছুফ নবী। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর সেনবাগ শহরের দণি বাজারে এ ঘটনা ঘটে । মারধরে আহত মনুকে ষ্ট্যান্ডের লোকজন উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এই ঘটনার প্রতিবাদে শ্রমিকেরা দুপুর সোয়া দুইটা থেকে প্রায় একঘন্টা অটোরিকশা চালানো বন্ধ রাখেন। এতে যাত্রিরা সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন দারোগার অন্যায় হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করে।
নোয়াখালীতে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ সহায়তা কার্ডের বিতরণ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামূল করীম চৌধুরী আনুষ্ঠানিকভাবে ওই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপজেলার তিনশ কৃষকের মাঝে উপকরণ সহায়তা কার্ড হস্তান্তর করা হয়। উপজেলা গণমিলনায়তনে নির্বাহী অফিসার (ইউএনও) সানাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক (ডিসি) মিজানুর রহমান, উপজেলা চেয়ারম্যান খায়রুল আনম সেলিম, উদ্ভিদ সংরণ কর্মকর্তা আমির হোসাইন, কৃষি কর্মকর্তা নিবাস দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
ফেনীতে কৃষি ব্যাংকের প্রকাশ্যে ঋন বিতরণ
ফেনীতে কৃষকদের মাঝে প্রকাশে ঋণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। বুধবার দুপুরে ফেনীতে কৃষি ব্যাংকের আঞ্চলিক অফিসে ফেনী, দাগনভূইয়া, ছাগলনাইয়া, পরশুরাম, জায়লস্কর ও আফতাব বিবির হাট শাখার উদ্যোগে প্রকাশ্যে ঋন বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মোঃ আবদুল কুদ্দুস খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষি ব্যাংক ফেনী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক এরশাদ উদ্দিন আহমদ।
নোয়াখালীতে নাগরিক মৈত্রী’র এডভোকেসি বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত
গত ২৮ ফেব্র“য়ারী রোববার এনআরডিএস সেমিনার হলে ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা উন্নয়নে নাগরিক মৈত্রী’ নোয়াখালী জেলা কমিটির সদস্যদের অংশগ্রহণে এডভোকেসি বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন নাগরিক মৈত্রীর যুগ্ম আহবায়ক রাহা নব কুমার এবং এনআরডিএস এর নির্বাহী প্রধান আবদুল আউয়াল। প্রশিক্ষনের উদ্বোধনী ঘোষনা করেন নাগরিক মৈত্রীর আহবায়ক অধ্যাপক শেখ মোহাম্মদ এয়াকুব।
গৃহবধুকে ধর্ষন চেষ্টার অভিযোগে আদালতে মামলা, কোম্পানীগঞ্জ থানার এএসআই অচিন্ত কোজড
এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার এএসআই অচিন্ত কুমারকে পুলিশ লাইনে কাজড করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশে রোববার তাঁকে কোজড্ করা হয়।
অভিযুক্ত এএসআই অচিন্ত কুমার জেলার কবিরহাট থানায় কর্মরত অবস্থায় গত ১১ ফেব্র“য়ারি নরোত্তমপুর গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে দুই পরে মধ্যে সংঘর্ষের সময় এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলা ও দাখিলকৃত হলফনামার ভিত্তিতে অভিযোগের তদন্তের অংশ হিসাবে এ ব্যবস্থা নেয়া হয় বলে জানা যায়।
| Showing Page 79 of 134 |
79
 |
|