নোয়াখালীতে ভূমিহীনদের উদ্দেশে মঞ্জুরুল আহসান খান : লাল ঝান্ডা আর লাঠি দিয়ে আপনাদের জমি আপনারা দখল করে নিন
নোয়াখালীতে ভূমিহীনদের উদ্দেশে মঞ্জুরুল আহসান খান : লাল ঝান্ডা আর লাঠি দিয়ে আপনাদের জমি আপনারা দখল করে নিন
চ.নো.রিপোর্ট::বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মঞ্জুরুল আহসান খান বলেছেন, দেশের হাজার হাজার একর খাসজমি বড়লোকেরা লুটপাট করে খাচ্ছে। আর ক্ষেত মজুররা যখন জমি নিতে যায়, তখন তাদের গুলি করে হত্যা করা হয়। দেশে এখন ভূমি দস্যুরা হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী। সরকার, আইন-আদালত কোন কিছুই এই দস্যুদের স্পর্শ করে না। সোজা আঙ্গুলে ঘি উঠবে না। লাল ঝান্ডা আর আড়াই হাত লাঠি দিয়ে আপনাদের জমি আপনারা দখল করে দেশের আইন বাস্তবায়ন করুন, কমিনিস্ট পার্টি আপনাদের সাথে আছে। মঞ্জুরুল আহসান খান শনিবার সন্ধ্যায় নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কমিউনিস্ট পার্টি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালীর উপকূলীয় চরাঞ্চলের ভূমিহীনদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।Details
নোয়াখালীতে তিনটি অস্বাভাবিক মৃত্যু, লাশ উদ্ধার
চ.নো.রিপোর্ট::নোয়াখালীতে তিনটি পৃথক অস্বাভাবিক মৃত্যুর ঘটনার খবর পাওয়া গেছে। সদর উপজেলা ও নোয়াখালী শহর মাইজদীতে এ পৃথক মৃত্যুর ঘটনা ঘটে। শনিবার সুধারাম মডেল থানা পুলিশ তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।Details
নোয়াখালীতে ছাত্রদলের তিন নেতা বহিস্কার
চ.নো.রিপোর্ট নোয়াখালী সদর উপজেলা ও শহর ছাত্রদলের তিন নেতাকে বহিস্কার করেছে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের এক প্রেসবিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এস এম নিজাম, নোয়াখালী শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরহাদ চৌধুরী চয়ন ও যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন আজাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে; বহিস্কৃতদের দাবি এধরণের কোন চিঠি তারা পাননি এবং এটি গঠনতন্ত্র বিরোধী।Details
বীজ প্রতারণা বন্ধের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও সমাবেশ
বীজ প্রতারণা বন্ধের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও সমাবেশ
চ.নো.রিপোর্ট::ভেজাল ও নিন্মমানের বীজ আমদানিকারক ও বাজারজাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ দিতে আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন, অবস্থান কর্মসূচী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নোয়াখালী প্রেসক্লাবের সামনে কৃষক ও পেশাজীবীদের অংশগ্রহণে এসব কর্মসূচী পালিত হয়। উন্নয়ন সংগঠন পার্টিসেপটরি রিসার্র্চ এন্ড অ্যাকশন নেটওয়ার্ক (প্রান), গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) ও কর্মজীবী নারী যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। Details
কোম্পানীগঞ্জে ইসলাম-করিম ফাউন্ডেশানের শিক্ষা বৃত্তি ও অনুদান প্রদান
কোম্পানীগঞ্জে ইসলাম-করিম ফাউন্ডেশানের শিক্ষা বৃত্তি ও অনুদান প্রদান
চ.নো.রিপোর্ট::নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইসলাম-করিম ফাউন্ডেশানের উদ্যোগে উপজেলার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে অনুদান, একটি ধর্মীয় প্রতিষ্ঠানের ভবন নির্মাণের অনুদান প্রদান ও দরিদ্রদের জন্য নিরাপদ বাসস্থানের জন্য পাকা ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার হাজারীহাট হাইস্কুল এন্ড বিএম কলেজ মাঠে ফাউন্ডেশানের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী নুরুল করিমের সভাপতিত্বে এক অনুষ্ঠানে বৃত্তি ও অনুদান প্রদান করা হয়। Details
'তারুণ্যের হাতেই সুন্দর আগামী' : নোয়াখালীতে সমকাল সুহৃদ সমাবেশের স্বাধীনতা শোভাযাত্রা
'তারুণ্যের হাতেই সুন্দর আগামী' : নোয়াখালীতে সমকাল সুহৃদ সমাবেশের স্বাধীনতা শোভাযাত্রা
চ.নো.রিপোর্ট::মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে নোয়াখালীতে সমকাল সুহৃদ সমাবেশের উদ্যোগে স্বাধীনতা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘তারুণ্যের হাতেই সুন্দর আগামী’ এ শ্লোগানকে ধারণ করে সকাল ১১টায় তরুণ সুহৃদদের অংশগ্রহণে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রাটি জেলা শহর মাইজদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। Details
নোয়াখালীতে ডাকাতি, ১৫ লাখ টাকার মালামাল লুট
চ.নো.রিপোর্ট::নোয়াখালীর সদর উপজেলার দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার ভোরে উপজেলার কালিতারা গ্রামের প্রকৌশলী রবিউল হোসেন বাড়ীতে ডাকাতির সময় ডাকাত দল নগদ টাকা, স্বর্ণলংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে; কাউকে গ্রেফতার করতে পারেনি।Details
নোয়াখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
নোয়াখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
চ.নো.রিপোর্ট::বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় নোয়াখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে ২১ বার তোপধ্বনীর মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়। দিবসের প্রথম প্রহরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, সকালে জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শিশু কিশোর সমাবেশ, শীরর চর্চা, কুচকাওয়াজ, ক্রীড়া অনুষ্ঠান, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।Details
অবশেষে নোয়াখালী মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুনঃস্থাপিত হলো শহীদদের নাম
চ.নো.রিপোর্ট::তিন মাস পর অবশেষে খসে পড়া ৬৬ শহীদ মুক্তিযোদ্ধার নাম পুনস্থাপিত হয়েছে নোয়াখালী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে। শনিবার এবং রোববার গণপূর্ত বিভাগ এ নামগুলো পুনঃস্থাপন করে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম পুনঃস্থাপিত হওয়ায় জেলার মুক্তিযোদ্ধারা সন্তোষ প্রকাশ করেছেন।Details
নোয়াখালীত সিএনজি যাত্রীকে গলাকেটে হত্যার চেষ্টা, চালক গ্রেফতার
চ.নো.রিপোর্ট- নোয়াখালীর বেগমগঞ্জে বাদশা (২৪) নামের সিএনজি অটোরিকশা যাত্রীকের গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে চৌমুহনী-মাইজদী সড়কে উপজেলার নাজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বাদশার চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে সিএনজি অটোরিকশাসহ চালক শহীদকে আটক করে বেগমগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেছে। তবে; সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয় জনগণ মুমুর্ষু অবস্থায় বাদশাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।Details
Showing Page 8 of 147 Go to first page Go to previous page   8