হাতিয়ায় জলদস্যুদের বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা ১৭ : চারদিনেও ঘটনাস্থলে যেতে পারেনি কোষ্টগার্ড ও পুলিশ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দক্ষিনের দূর্গম দমারচর ও চরকালামে দুইদল জলদস্যুর মধ্যে সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনের টানা বন্দুকযুদ্ধে দু’পরে কতজন নিহত হয়েছে শনিবার সন্ধ্যা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে আটককৃতদের প্রাথমিক তথ্য মতে নিহতের সংখ্যা ১৭ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে চারদিন পেরিয়ে গেলেও শনিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ কিংবা কোষ্টগার্ড ঘটনাস্থলে যায়নি।
শুক্রবার দুপুরে জলদস্যু মুন্সিয়া বাহিনীর হাতে নিঝুমদ্বীপের বন্দরটিলা এলাকা থেকে অস্ত্রসহ আটক হওয়া ইব্রাহিম বাহিনীর সদস্য রিয়াজ ডাকাতকে শুক্রবার রাতে জাহাজমারা বেঁড়ির কাছে বনের ভিতর থেকে স্থানীয় লোকজনের হাতে আটক অবস্থায় পুলিশ উদ্ধার করে। বন্দুক যুদ্ধের গোটা চিত্র সে প্রত্য করে বলে জানা গেছে। তবে পুলিশ সুপার হারুনুর রশিদ হাযারী বিষয়টি অস্বীকার করেন এবং বৈরী আবহাওয়ার কারণে ঘটনাস্থলে যাওয়া যাচ্ছেনা বলে জানান।
 বেগমগঞ্জে অসহায় দুঃস্থদের মাঝে রিক্সা ও সেলাই মেশিন বিতরণ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নে অসহায় ও দুঃস্থ পুরুষ ও মহিলার মাঝে রিক্সা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দূর্গাপুর প্রচেষ্টা রিক্সাজীবী সমিতির সদস্যদের হাতে রিক্সা তুলে দেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মিনহাজ আহম্মেদ জাবেদ।
দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা নুরনবী টিপু। আরো উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ উল্যা বিএ, দূর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, নোয়াখালী মটরযান মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আজিজুল বাসার স্বপন প্রমুখ। অনুষ্ঠানে ২০টি রিক্সা ও ৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
 সেনবাগে ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি দূর্ঘটনা কবলিত : অতপর অস্ত্রসহ ও লুণ্ঠিত মালামাল উদ্ধার
নোয়াখালীর সেনবাগে দুর্ঘটনার কবলে পড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিলাসবহুল ‘সিআর-ভি’ গাড়ি থেকে চারটি তাজা ককটেল, ধারালো অস্ত্র ও বিপুল পরিমান ডাকাতির মালামালসহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ফেনী-নোয়াখালী মহাসড়কের উপজেলার ভূঁইয়ারদীঘি নামক স্থান থেকে সেনবাগ থানা ও হাইওয়ে পুলিশ এই গাড়িটি উদ্ধার করে।
 প্রভাবশালীদের কালো থাবায় পারুল আক্তারের স্বপ্নভঙ্গ : হাতিয়ার বয়ারচারে জোর করে রাস্তা তৈরীর নামে দেড়শতাধিক গাছ হত্যা !
মেঘনার ভাঙনে সর্বস্ব হারিয়ে দশ বছর আগে বয়ারচরে এসেছিলেন পারুল আক্তার (৩২)। অন্যান্য নদীভাঙ্গা ভূমিহীন পরিবারগুলোর মতো পারুল আক্তারও বনদস্যুদের কাছ থেকে তখন বয়ারচরের বনের একটি দাগ (প্লট) কিনেছিলেন ২৫ হাজার টাকা দিয়ে। জঙ্গল পরিস্কার করে বয়ারচরের হাতিয়ার বাজারের পশ্চিম পার্শ্বের সেই জায়গায় ছোট্ট একটি ঘর করে স্বামী আর দুই ছেলে এক মেয়েকে নিয়ে বসতি গাড়েন। পাশাপাশি মানসিক ভারসাম্যহীন স্বামীর চিকিৎসা ও মেয়ের বিয়ে দেয়াসহ ভবিষ্যতের সুখের আসায় বিভিন্ন জাতের গাছ লাগিয়ে বাগান গড়ে তুলেছিলেন পারুল। প্রভাবশালীদের চলাচলের রাস্তার নির্মাণের নামে পারুলের দেড়শতাধিক বিভিন্ন জাতের গাছকে রীতিমতো হত্যা করা হয় গত ক’দিনে। আর এর সাথে সাথে ভেঙ্গে গেছে পারুলের স্বপ্ন।
চৌমুহনীতে ঠাকুর রামচন্দ্র দেবের ৬১তম তিরোভাব উৎসবে লাখো ভক্তে ঢল : নিশ্চিদ্র নিরাপত্তায় সমাধি স্নান অনুষ্ঠিত
নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর ঠাকুর রামচন্দ্র দেবের ৬১তম তিরোভাব উৎসবে দুলাল সরকার (৫২) এসেছিলেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দালাল বাজার থেকে। জানালেন, মানত ছিলো; তাই মেয়ে আর নাতনিকে নিয়ে এসেছেন রামচন্দ্র দেবের চরণামৃত গ্রহণ করতে। যদি মানত পূরণ হয় এই আশায়। কারো কারো মতে শুধু মানত নয়; এ উৎসবের আরেকটি দিক হচ্ছে পরিচিত জনদের সাথে দেখা-সাক্ষাতের সুযোগ ঘটাও।
শুধু দুলাল সরকারই নয় তাঁর মতো লাখো ভক্তের ঢল নেমেছিলো রামচন্দ্রদেবের সমাধিক্ষেত্রে। শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী উৎসবের শেষ দিনে রোববার ছিলো সমাধি স্নান তাই সারাদেশ এমনকি ভারত, নেপালসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হিন্দ্র সম্প্রদায়ের পূর্ণার্থী ও ভক্তদের ভোর থেকেই ছিলো উপচে পড়া ভীড়। আজ সোমবার ভোরে শ্রী শ্রী নামযজ্ঞ ও সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হবে উৎসবের।
সুবর্নচরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যা, শ্বশুর গ্রেপ্তার
নোয়াখালীর সুবর্ণচরে যৌতুকের দাবিতে এ্যামেলী রানী দাস (২৪) নামে এক গৃহবধুকে মারধর করার পর স্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনার খবর পেয়ে রোববার চরজব্বার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এদিকে নিহতের মা বিশাকা রানী দাস বাদি হয়ে এই ঘটনায় থানায় এ্যামেলীর শ্বশুর-শ্বাশুড়ীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের শ্বশুর জয়ন্তকুমার দাসকে গ্রেপ্তার করেছে।
ফলোআপ- নির্যাতনে আসামির মৃত্যু : চাটখিল থানার এসআই মান্নানের বিরুদ্ধে বিভাগী ব্যবস্থার সুপারিশ তদন্ত কমিটির, মামলা তদন্তের দায়িত্বে ডিবি
চাটখিল থানায় ডাকাতির মামলায় রিমান্ডে থাকা রবিউল হাসান ওরফে খোকন (৩০) নামে এক আসামির মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি গ্রেপ্তার হওয়া উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নানের বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা গ্রহনের সুপারিশ করেছেন। শুক্রবার রাত সাড়ে এগারটার দিকে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি পুলিশ সুপারের কাছে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে ওই সুপারিশ করে।
এদিকে শনিবার বেলা তিনটার দিকে এসআই মান্নানকে সুধারাম থানা থেকে নোয়াখালীর বিশেষ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে প্রেরণের নির্দ্দেশ দেন।
এসএসসিঃ নোয়াখালীর সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পাস
এসএসসির ফলাফলে এবার নোয়াখালীর সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে চাটখিল উপজেলায় তিনটি, হাতিয়ার দুইটি এবং সুবর্ণচর ও কোম্পানীগঞ্জের একটি করে প্রতিষ্ঠান রয়েছে। তবে জেলা শহরের কোন শিক্ষা প্রতিষ্ঠান এই তালিকায় স্থান পায়নি।
নোয়াখালী জিলা স্কুল কুমিল্লা বোর্ডে দশম, জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন
এসএসসিতে এবার কুমিল্লা বোর্ডের মধ্যে দশম স্থান অধিকার করেছে নোয়াখালী জিলা স্কুল। এছাড়া জেলার বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শীর্ষ ২০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫তম স্থান লাভ করেছে। নোয়াখালী জিলা স্কুলের ২১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২০৮জন। জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন । এর মধ্যে বিজ্ঞানে ৯৪ জন, ব্যবসা শিক্ষায় ১৮জন এবং মানবিকে ১জন জিপিএ-৫ পেয়েছে।
বেগমগঞ্জে স্কুল শিক্ষক আমিনুল হকের হত্যার বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধ ও বিক্ষোভ সমাবেশ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দেওয়ান গোলাম ছারওয়ার (এনএ) উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল হক লিটনের হত্যার বিচারের দাবীতে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্কুলের ছাত্রছাত্রীরা। মঙ্গলবার সকালে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী বেগমগঞ্জ চৌরাস্তায় শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচী শেষে হত্যাকান্ডের সুষ্ঠ বিচার দাবীতে ইউএনও নুর-ই-খাজা আলামীনের নিকট স্মারকলিপি পেশ করেন।
মানববন্ধন কর্মসূচীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি আব্দুল বাকের মিন্টু মিয়া,সদস্য সেলিম ও হাজী আব্দুল মালেকসহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থাণীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
| Showing Page 81 of 147 |
81
 |
|