সেনবাগে সংঘর্ষের ঘটনায় তিন-চার হাজার ব্যক্তিকে আসামি করে মামলা : ১৪৪ ধারা বলবৎ
ম. হাসান::নোয়াখালীর সেনবাগের ছাতাপাইয়া বাজারে দুই আওয়ামীলীগ নেতার নেতৃত্বে দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩-৪ হাজার ব্যক্তিকে আসামি করে সেনবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
সেনবাগ থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম মহসিন হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামী করা হয়েছে সংঘর্ষের সময় পশ্চিম ছাতারপাইয়ার পাড়ার পক্ষে নেতৃত্বদানকারী সম্প্রতি বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদানকারী ও বিগত নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী তফাজ্জল হোসেন ওরপে তফা মেম্বারকে।
 বর্ষায় জলাবদ্ধতা আর শুকনো মওসুমে পানি শুন্যতা : বছরে অনাবাদী থাকে সোয়া লাখ হেক্টর জমি গচ্ছা হাজার কোটি টাকার ফসল উৎপাদন
রুদ্র মাসুদ::দেশের উপকূলীয় জেলাগুলো মধ্যে অন্যতম নোয়াখালীতে পানি নিয়ে সারাবছরই চলে সংকট। শুকনো মওসুমে জেলার দক্ষিণাঞ্চলে যখন তীব্র পানি সংকট দেখা দেয় ঠিক উল্টাদিকে বর্ষা মওসুমে চলে ভয়াবহ জলাবদ্ধতা। পানি নিয়ে এমন সংকটের কারণে বোরো-রবি এবং আমন মওসুমে জেলায় অনাবাদী থাকে প্রায় সোয়া লাখ হেক্টর জমি। এর ফলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয় জেলার কৃষক ও কৃষি ব্যবস্থা। সরকারের উচ্চ পর্যায় থেকে খাদ্য উৎপাদন বাড়ানোর তাগিদ দেওয়া হলেও এই বিপুল পরিমান জমি অনাবাদী থাকায় খাদ্য উদ্বৃত্ত জেলা নোয়াখালীর কৃষকরা শুধুমাত্র পানির জন্য বছরে গচ্ছা দিচ্ছেন হাজার কোটি টাকার ফসল উৎপাদন।
একই সাথে উপকূলীয় এলাকায় ভুগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় চরাঞ্চলের পকুকুরগুলো শুকিয়ে গেছে। ফলে সাধারণ মানুষকে দুরদুরান্তের নলক‚পের ওপর নির্ভর করতে হচ্ছে খাবার এবং গোসলের পানির জন্য। চরগুলোতে পানির জন্য রীতিমতো হাহাকার শুরু হয়েছে।
ভরাট হয়ে যাওয়া ও দখলের কারণে এবং প্রয়োজনীয় খননের অভাবে জেলার বড় বড় খালগুলোতে শুকনো মওসুমে পানি থাকে না একই সাথে বর্ষা মওসুমে সৃষ্টি করে জলাবদ্ধতার। আবার ভুগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় খনন করা খালগুলোতেও পানি থাকেনা শুকনো মওসুমে।
নোয়াখালীতে জেলা জেএসডির সম্মেলনে আ.স.ম আবদুর রব- সংসদে সরকার ও বিরোধী দলের এমপিদের অরুচিকর বক্তব্য জাতীয় মর্যাদাকে বিনষ্ট করছে
নিজস্ব সংবাদদাতা::জেএসডি সভাপতি ও স্বাধীনতার পতাকা উত্তোলক আসম আবদুর রব বলেছেন-সংসদে সরকার ও বিরোধী দলের এমপিদের অরুচিকর বক্তব্য জাতীয় মর্যাদাকে বিনষ্ট করছে। দুই দলের এমপিদের পারস্পরিক অভিযোগ-পাল্টা অভিযোগে জাতীয় সংসদ এখন তামাশায় পরিণত হয়েছে। সংসদে এমপিদের বক্তব্য উপস্থাপনের এসব ভাষা ও অঙ্গভঙ্গির ব্যবহার গণমাধ্যমে প্রচার করলে ভবিষ্যৎ প্রজম্ম বিশেষ করে কিশোর ও যুব সমাজের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে।
বুধবার বিকেলে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 নোয়াখালী শহরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, সড়ক অবরোধ, আহত ৫
চ.নো.রিপোর্ট::নোয়াখালীর জেলা শহরের দত্তবাড়ির মোড় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামীলীগ সমর্থিত দুই গ্রুপের মধ্যে দফায় দফায় হামলা ও সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৫জন আহত হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত থানা কাউন্সিল এলাকার বিপ্লব এবং দত্তবাড়ির মনু গ্রুপের মধ্যে এ সংঘর্ষের জের ধরে মনু গ্রুপ বুধবার সকাল ১০টা থেকে মাইজদী-সোনপুর সড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে। এসময় গোটা শহের ভীতিকার অবস্থার সৃষ্টি হয়। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
 প্রাথমিক চিকিৎসক হিসাবে নিববন্ধনের দাবিতে নোয়াখালীতে গ্রাম ডাক্তারদের মৌন মিছিল ও মানববন্ধন
চ.নো.রিপোর্ট::সংসদে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল ২০১০ বিল পাস ও গ্রাম ডাক্তারদের হয়রানীর প্রতিবাদে এবং গ্রাম ডাক্তার পরিচয়ে প্রাথমিক চিকিৎসক হিসেবে নিবন্ধনের দাবিতে নোয়াখালীতে গ্রাম ডাক্তাররা মৌন মিছিল ও মানববন্ধন করেছে।
মঙ্গলবার জেলার কয়েক’শ গ্রাম ডাক্তার জেলা শহর মাইজদীতে মৌন মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে মানববন্ধন করে। পরে বিভিন্ন দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
নোয়াখালীতে বাস চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু, সড়ক অবরোধ
চ.নো.রিপোর্ট::নোয়াখালীতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে মোঃ রাহুল (১২) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার জেলা শহর মাইজদীর গোদার মসজিদ এলাকায় সোনাপুর-মাইজদী সড়কে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে ষক্ব্ধ এলাকাবাসী দেড় ঘন্টা ধরে সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
নিহত রাহুল স্থানীয় আল-মাদ্রাসাতুদ দ্বীনিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। সে নোয়াখালী পৌর এলাকার হরিনায়নপুর এলাকার মোঃ রিপনের ছেলে।
 বঙ্গবন্ধু’র জন্মদিন সংক্ষিপ্ত করায় সেনবাগে সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগের তালা, একঘন্টা অবরুদ্ধ, বিক্ষোভ
সেনবাগ প্রতিনিধি::সংক্ষিপ্ত আকারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করার প্রতিবাদে সেনবাগ ডিগ্রি কলেজে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত তারা তালা ঝুলিয়ে অধ্যক্ষের কক্ষের সামনে অবস্থান করে অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে। এসময় তারা অধ্যক্ষের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ক্যাম্পাসে পৌঁছে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ক্যাম্পাসে হামলা-ভাঙচুরের ঘটনায় নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে বহিষ্কার, দুইজনকে জরিমানা
রুদ্র মাসুদ::ক্যাম্পাসে হামলা ও ভাংচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে বহিষ্কার, দুই ছাত্রকে জরিমানা এবং আরো ছাত্রকে সতর্ক করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ১৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শাস্তিপ্রাপ্ত ছাত্ররা সবাই ছাত্রলীগের সমর্থিত মহসিন গ্রুপের সদস্য। তন্মধ্যে কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেসন্স ইঞ্জিনিয়ারিং-সিএসটিই দ্বিতীয় ব্যাচের নেতা মো: মঞ্জুর আলম মহসীন ও ত্রিপাটি চাকমাকে এক বছরের জন্য এবং ফিশারিজ এন্ড মেরিন সায়েন্সের দ্বিতীয় ব্যাচের আনিসুল ইসলাম মাহমুদ ছয় মাসের জন্য বহিস্কার করা হয়। এছাড়া ফিশারিজ এন্ড মেরিন সায়েন্সের চতুর্থ ব্যাচের বিনয় রায় ও এপ্ল্যায়েড কেমিষ্ট্রির ৪র্থ ব্যাচের সজীব রায়হানকে এক হাজার টাকা জরিমানা এবং এপ্ল্যায়েড কেমিষ্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় ব্যাচের মো: মাহমুদুর রহমান, মো: আমির হামযা দিদারকে সতর্ক করা হয়েছে। শাস্তি পাওয়া এসব শিক্ষার্থী ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেনীতে ভর্তি সুযোগ না দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয় রিজেন্ট বোর্ডের সভায়।
নোয়াখালীতে তেল গ্যাস খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ
চ.নো.রিপোর্ট::সাত দফা দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখা। বৃহস্পতিবার দুপুর বারটার দিকে জেলা শহর মাইজদীর টাউন হল মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে মানববন্ধন ও সমাবেশ করে।
নোয়াখালীতে হিজবুত তাওহীদের ৬ সদস্য গ্রেফতার পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে আহত-১০
রুদ্র মাসুদ::নোয়াখালীর সেনবাগে হিজবুত তৌহিদের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের সোনাকান্দি গ্রামের একটি ভাড়া বাড়ি থেকে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সাথে তাঁদের তিন শিশুকে নিরাপত্তার কারণে জেলা সদরের সুধারাম মডেল থানায় থানায় নিয়ে যায় পুলিশ। বুধবার গ্রেফতারকৃতদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
|