নোয়াখালীতে আবারো সাংবাদিকের মটরসাইকেল চুরি
চ.নো.রিপোর্ট::নোয়াখালীর জেলা শহর মাইজদী থেকে আবারো সাংবাদিকের মটরসাইকেল চুরি হয়েছে। সোমবার বিকালে শহরের প্রধান সড়কের টাউন হল মোড় থেকে বাংলাদেশ প্রতিদিন ও দেশ টিভির নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগের হিরো গ্ল্যামার মটরসাইকেলটি চুরির ঘটনা ঘটে। এনিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। কারণ জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়েল নিচ থেকে কালেরকণ্ঠের সাংবাদিক সামছুল হাসান মিরণের মটরসাইকেল চুরির ঘটনার পরও পুলিশ গাড়ি উদ্ধার কিংবা গাড়ি চোর গ্রেফতার করতে পারেনি সুধারাম থানা পুলিশ। Details
সোনাইমুড়িতে আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল
চ.নো.রিপোর্ট::দেশব্যাপী বিএনপি-জামায়াতের হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে এবং যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের নোয়াখালীল সোনাইমুড়িতে দাবীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ ও এর সকল সহযোগী সংগঠন। রোববার বিকালে সোনাইমুড়ি আলীয়া মাদ্রাসা মাঠ থেকে মিছিলটি বের হয়ে সোনাইমুড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। Details
এক’শ ইয়াবাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী পেটকাটা মাসুদ গ্রেফতার
এক’শ ইয়াবাসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী পেটকাটা মাসুদ গ্রেফতার
চ.নো.রিপোর্ট::নোয়াখালীতে ১’শ ইয়াবা ট্যাবলেটসহ আন্তঃজেলা মাদক ব্যবসায়ী শাহাদাৎ হোসেন ওরপে পেটকাটা মাসুদ (৩৫)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার কাঞ্চপুর গ্রাম থেকে নোয়াখালী ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত পেটাকাটা মাসুদের বাড়ি পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামে। Details
সুবর্নচরে কাটাখালী ব্রীজের উদ্বোধন : যোগাযোগ সুফল পেলো লক্ষাধিক ভূমিহীন চরবাসী
সুবর্নচরে কাটাখালী ব্রীজের উদ্বোধন : যোগাযোগ সুফল পেলো লক্ষাধিক ভূমিহীন চরবাসী
রুদ্র মাসুদ :: নোয়াখালীর মূলভুখন্ডের সাথে চরাঞ্চলের সংযোগ সৃষ্টিকারী সুবর্নচর উপজেলার চরমজিদ থেকে দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দি ইউনিয়নের জনতা বাজার ভায়া ভূমিহীন বাজার সড়কের কাটাখালী খালের ওপর নির্মিত ব্রীজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এলজিডি সুবর্নচর উপজেলা কর্তৃক ১ কোটি ১৬ লাখ টাকা ব্যায়ে ব্রীজটি নির্মাণের মধ্য দিয়ে চানন্দি ইউনিয়নের চরাঞ্চলের লক্ষাধিক ভ‚মিহীন পরিবার যোগাযোগের সুফল পেলো। এনিয়ে চরবাসীর মধ্যে আনন্দের কমতি নেই। শনিবার বিকালে আনুষ্ঠানিকভাবে ব্রীজটি উদ্বোধন করেন নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। এসময় সবুর্নচর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক বাহার উদ্দিন খেলন, উপজেলা উপ-সহকারি প্রকৌশলী সহিদুল হুদা মজুমদার, অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরন, আব্দুল মমিন বিএসসি, আব্দুল ওয়াদুদ পিন্টু, সামছুদ্দিন জেহান, এডভোকেট এটিএম মহিব উল্যা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  Details
মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী : সাতটি সামাজিক পাপ মুক্ত সমাজ কতদূর !
মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী : সাতটি সামাজিক পাপ মুক্ত সমাজ কতদূর !
বৈষম্যের শিকার নিরীহ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে ‘অহিংসার’ মাধ্যমে সহিংসতা মোকাবেলার মাধ্যমে পৃথিবীব্যাপী স্মরণীয় হয়ে আছেন মহাত্মা গান্ধী। তাঁর পিতৃদত্ত নাম মোহন দাস করমচাঁদ গান্ধী । এই মোহনদাস করমচাঁদ গান্ধীই তার কর্মের মাধ্যমে হয়ে উঠেছিলেন ‘মহাত্মা গান্ধী’ । আজ ত্রিশ জানুয়ারি এই মহান ব্যক্তিটির ৬৪তম মৃত্যুবার্ষিকী। বাবা কাবা গান্ধী এবং মা পুতলী বাঈর সন্তান মোহন দাস করমচাঁদ গান্ধী (মহাত্মা গন্ধী) ১৮৬৯ সালের ২ অক্টোবর জন্ম গ্রহন করেন ভারতের গুজরাট রাজ্যের পোরবন্দরে । শৈশবেই গান্ধীজী বুঝতে পেরেছিলেন ‘অহিংসা’র শক্তি অত্যন্ত প্রবল এবং তা হিংসার শক্তির থেকে বহুগুণে শক্তিশালী । তাই তাঁর পরবর্র্তী জীবনে দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে সমগ্র ভারতবর্ষব্যাপী যেখানেই তিনি মানবতার অবমাননা দেখেছেন, যেখানেই তিনি দুর্বলের প্রতি সবলের অত্যাচার দেখেছেন - দেখেছেন ক্ষুধা ,দারিদ্র আর অস্পৃশ্যতা সেখাই তিনি প্রয়োগ করেছেন ‘অহিংস’র শক্তি । তাঁর শ্লেগান ছিল ‌‌‌‌'' Say NO to violence, violence solves no problems''। মহাত্মা গান্ধীর ৬৪তম মৃত্যুবার্ষিকীতে লিখেছেন রুদ্র মাসুদ। Details
স্কুল পালানো কিশোরের রণাঙ্গনের চিঠি, অতপর শহীদ
পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন স্কুল ছাত্র আমান উল্যা ফারুক। যুদ্ধে অংশ নেওয়ার কারণ জানিয়ে রণাঙ্গন থেকেই বাবাকে লেখেন চিঠি। তিনি আর রণাঙ্গণ থেকে ফিরেননি। শহীদ হয়েছেন বামনীর যুদ্ধে। সেই কিশোরকে নিয়ে লিখেছেন মুক্তিযোদ্ধা আবুল হোসেন বাঙালী... Details
অস্ত্র ছাড়াই দেয়াল টপকে থানা কম্পাউন্ডে ঢুকি
অস্ত্র ছাড়াই দেয়াল টপকে থানা কম্পাউন্ডে ঢুকি
আমরা পাঁচ ভাই এক বোনের মধ্যে আমি ছিলা মেঝো। যুদ্ধকালীন সময়ে তখন আমি চৌমুহনী কলেজের ছাত্র। যুদ্ধের আগেই ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম। বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে সেদিন যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিই। সশস্ত্র যুদ্ধ হওয়ার পর মুক্তিযোদ্ধাদের সংগঠিত করাসহ নানান কাজেই সময় চলে যায়। এপ্রিলের মধ্যভাগে ট্রেণিংয়ের জন্য ভারতের চোত্তাখোলা হয়ে হাপলং ট্রেণিং সেন্টারে পৌঁছি। প্রায় দুই মাস ট্রেণিং শেষে মধ্য জুনে ফিরে আসি। নিযুক্ত হই তখন কোম্পানীগঞ্জ থানা বিএলএফ’র ডেপুটি কমান্ডার হিসাবে। তখন কোম্পানীগঞ্জ থানা বিএলএফ কমান্ডার ছিলো আব্দুর রাজ্জাক। ওবায়দুল কাদের এলাকায় আসার পর তিনি থানা বিএলএফ এর কমান্ডার নিযুক্ত হন। মুক্তিযুদ্ধকালীণ সময়ে রণাঙ্গনের স্মৃতিচারণ নিয়ে লিখছেন খিজির হায়াত খান... Details
সোনাইমুড়ি পৌর বিএনপির সভাপতি ডা. মানিকের স্মরণে রিয়াদস্থ সোনাইমুড়ি থানা সমিতির শোকসভা, বিশেষ মোনাজাত
সোনাইমুড়ি পৌর বিএনপির সভাপতি ডা. মানিকের স্মরণে রিয়াদস্থ সোনাইমুড়ি থানা সমিতির শোকসভা, বিশেষ মোনাজাত
চ.নো.রিপোর্ট::সোনাইমুড়ী পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মরহুম ডা. মাহফুজুর রহমান মানিকের স্মরণে সৌদিআরবের রিয়াদস্থ সোনাইমুড়ি থানা সমিতির উদ্যোগে শোকসভা, দেয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোঃ তৈমুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আবদুজ্জাহের। অনুষ্ঠানে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি মোঃ আব্দুল ওয়াহিদ। বিশেষ অতিথি মোঃ জামাল উদ্দিন, মোঃ সাহাবউদ্দিন পাটোয়ারী, মোঃ মাসুদ রানা প্রমুখ।  Details
সেনবাগে মাধ্যমিক স্কুল পর্যায়ে তথ্য প্রযুক্তি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
চ.নো.রিপোর্ট:: ডিজিটাল বাংলাদেশ তথা ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষে নোয়াখালীর সেনবাগের মাধ্যমিক স্কুল পর্যায়ে তথ্য প্রযুক্তি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কে উপজেলা আইসিটি কমিটি’র উদ্যোগে এ প্রশিন কর্মশালা অনুষ্ঠিত হয়। সকালে টেলিকনফারেন্সের মাধ্যমে কর্মশালার শুভ উদ্বোধন করেন- জনতা ব্যাংক লিমিটেডের পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা আইসিটি কমিটির সভাপতি মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। Details
সেনবাগে মুক্তিযোদ্ধাদের মৌন মিছিল, মানববন্ধন : যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্তিত করার দাবি
সেনবাগে মুক্তিযোদ্ধাদের মৌন মিছিল, মানববন্ধন : যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্তিত করার দাবি
সেনবাগ প্রতিনিধি :: যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্তিত করার দাবিতে নোয়াখালীর সেনবাগে মুক্তিযোদ্ধারা মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে ৩ শতাধিক মুক্তিযোদ্ধা প্রথমে শহরে মৌন মিছিল বের করে। মৌন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে মানববন্ধন কর্মসূচীতে অংশ নেয়।  Details