
চ.নো.রিপোর্ট-
‘ভাইছা আন্নেরা ভালা আছেননি। আঁই নোয়াখালী জেলা স্কুলে লেয়া হড়া কইচ্চি। নোয়াখালীতে বহুত শিল্পপতি আছে হেতেনেরা যদি নোয়াখালীতে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে তাইলে নোয়াখালীর মাইনষের বহুত লাভ অইবো” নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথাগুলো বলছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী।
সম্প্রতি নগরীর ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রামস্থ বেগমগঞ্জ-সোনাইমুড়ি থানা কল্যাণ সমিতির কার্যকরি পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আরো বলেন, নোয়াখালীর অনেক লোক চট্টগ্রামের বিভিন্ন স্থানে বসবাস করছে। অনেকে আজ প্রতিষ্ঠিত শিল্পপতি-ব্যবসায়ী। তারা যদি একটু নোয়াখালীর দিকে তাকান তাহলে গ্রামের অনেক লোকের কর্মসংস্থান হবে। তিনি কর্মসংস্থান সৃষ্টিতে নোয়াখালীর বিত্তবান লোকদের এগিয়ে আসার আহবান জানান।
সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরকত উল্যা বুলু এমপি ও ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এমপি। বক্তব্য রাখেন আর এস গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক জালাল উদ্দিন লিটন, সমিতির মহাসচিব আলহাজ্ব শরিয়ত উল্যা শহিদ, উপদেষ্টা মফিজুল্লাহ, জাকির হোসেন চৌধুরী, আব্দুর রব ভূঁঞা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের যেসব সদস্য মৃতুবরণ করেছেন তাঁদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন কাজী আবুল কালাম।
বরকত উল্যা বুলু এমপি তাঁর বক্তৃতায় বলেন, বেমগঞ্জ-সোনইমুড়ি থানা কল্যান সমিতির নেতৃবৃন্দ এলাকার মানুষের উন্নয়নে কাজ করছে। তিনি সংগঠনের সব উন্নয়নমূলক কর্মসূচীতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথি আর বি গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম বাবুল বলেন, বৃহৎ অসহায় জনগোষ্ঠির সহায়তা করা সমাজের বিত্তবানদের কর্তব্য। তিনি আরো বলেন, আমরা এ সমিতির মাধ্যমে সমাজের বিশেষ করে যৌতুক প্রথা বন্ধের জন্য নিরলসভাবে কাজ করে যাবো। নগদ টাকা না দিয়ে স্বাবলম্বী হতে গরু, সেলাই মেশিন, ছোট দোকান ইত্যাদি দিয়ে সহায়তা দিলে যৌতুক প্রথা অনেকাংশে কমে আসবে।
সভাপতির বক্তৃতায় মোহাম্মদ হানিফ বলেন, বেগমগঞ্জ-সোনাইমুড়ির অবহেলিত মানুষের উন্নয়নে এ সমিতি ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। আগামি বছর থেকে প্রতি থানায় ৫টি ঘর নির্মাণ, ৫টি পরিবারের উপযুক্ত মেয়েদের বিয়ের ব্যবস্থা করতে যৌতুকের পরিবর্তে ৫টি গরু প্রদান করা হবে।
অনুষ্ঠানে সংগঠনের স্মারক ২০১০ এর মোড়ক উন্মোচন করেন বরকত উল্যা বুলু এমপি ও ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন এমপি। এছাড়া বেগমগঞ্জ ও সোনাইমুড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণী থেকে মাষ্টার্স পর্যন্ত মোট ৫৯জন ছাত্রছাত্রীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সফিউল আলম খোকন।
রাতে প্রায় আট হাজার লোককে ঐতিহ্যবাহী মেজবান আয়োজনের মাধ্যমে আপ্যায়িত করা হয়। এবং গ্লোব গ্র“প অব কোম্পানিজ’র সৌজন্যে এবং মেরিডিয়ানের কামাল সাহেবের আন্তরিকতায় দে গানরাজ পড়শী, উদয় ও অন্যান্য শিল্পী পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে র্যাফেল ড্র’র পুরস্কার ঘোষণার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ।






