চ.নো.রিপোর্ট-
নোয়াখালীতে পৃথক সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ও ১২জন আহত হয়েছে। রোববার বিকালে জেলা শহর মাইজদী ও সোনাপুর-রামগতি রুটে এ দূর্ঘটনা ঘটে।
বিকেল ৩টায় মাইজদী-চৌমুহনী সড়কের মাইজদী বাজার এলাকার যাত্রীবাহী সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়।
পুলিশ ও প্রত্যদর্শীরা জানায়, বেগমগঞ্জের বাংলাবাজর থেকে মাইজদী যাবার পথে জেলা শহরের মাইজদী বাজারে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সাথে বিপরীতদিক থেকে আসা আল-আমিন বাস এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিজাম উদ্দিন (৪০) নামের সিএনজি যাত্রী নিহত হয়। এসময় তাঁর স্ত্রী, ছেলেমেয়েসহ সিএনজি চালক গুরুতর আহত হয়। আহতদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক।
অপর সড়ক দূর্ঘটনাটি ঘটে দুপুর ২টায় সোনাপুর-রামগতি সড়কের হারুন বাজার এলাকায়। প্রত্যদর্শীরা জানায়, সোনাপুর থেকে রামগতিগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে গেলে ৭ জন আহত হয়। আহতদেরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের শরীর গাড়ীর ব্যাটারীর এসিডে জলসে যায়।