কোম্পানিগঞ্জ প্রতিনিধি-
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত না হওয়ায় বৃহস্পতিবার থেকে স্কুলের শিক্ষকরা ক্লাস বর্জন অব্যাহত রেখেছে। ফলে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী পাঠ্যদান থেকে বঞ্চিত হচ্ছে। বাতিলকৃত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্তের দাবীতে রোববার সকালে উপজেলা পরিষদের সামনে হাজার হাজার শিক্ষার্থী সমবেত হয়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
কর্মসূচী চলা অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেনের কাছে একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদেরকে বলেন, বিষয়টি উর্ধ্বতন কতৃকে অবহিত করা হবে। পরে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহমেদ ও সাধারণ সম্পাদক আমীর হোসেন বিএসসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সান্তনা বক্তব্য দিয়ে তাদেরকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে চলা যাওয়ার আহ্বান জানান।
জানা যায়, উপজেলার আবু নাছের পৌর উচ্চ বিদ্যালয়, চরএলাহী উচ্চ বিদ্যালয়, ভিভিটিসি টেকনিক্যাল হাই স্কুল, গাংচিল কবি নজরুল জুনিয়র হাই স্কুল ও মধ্যম পূর্ব চরকাঁকড়া জুনিয়র হাই স্কুল এমপিও ভুক্তির আবেদন করা হয়েছিলো। কিন্তু এমপিও ভুক্ত না হওয়ায় আন্দোলনে নামে শিক্ষকেরা।