চলমান নোয়াখালীকে এগিয়ে নিতে চাই আপনার সহযোগীতা
মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল- এ শ্লোগানকে সামনে রেখে ২০০৩ সালের ৩০ এপ্রিল চলমান নোয়াখালী’র  যাত্রা শুরু হয়েছিলো। নানাpic-2 চড়াই উৎরাই পেরিয়ে নিয়মিত প্রকাশনার ৭ম বর্ষ শেষ করে ৮ম বর্ষে পদার্পণ  করেছি আমরা। ইতোমধ্যে তথ্য প্রযুক্তির সাথে তালমিলিয়ে চলমান নোয়াখালী নিজস্ব ওয়েব সাইটেও নিয়মিত প্রকাশিত হচ্ছে।
অনেকটা স্বেচ্ছাশ্রমে প্রকাশনার শুরু থেকে চলমান নোয়াখালীর প্রতিটি সদস্য চেষ্টা করছে জেলার দরিদ্র ও বঞ্চিত মানুষের অধিকার এবং নির্ভরতার ইস্যুগুলোকে জনপরিসরে তুলে ধরার জন্য। পাশাপাশি প্রিন্ট এবং অনলাইন দুটো মাধ্যমেই নোয়াখালী অঞ্চলের উন্নয়ন-সম্ভাবনা নিয়ে ছিলো নিয়মিত আয়োজন। সেই ধারাবাহিকতায় প্রকাশনা বার্ষিকী উপলক্ষে চলমান নোয়াখালীর বিশেষ আয়োজন থাকছে। শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে সেই বিশেষ সংখ্যা। এ সংখ্যার লেখাগুলো প্রিন্ট কপির সাথে সাথে আমরা অনলাইনেও প্রকাশ করবো।
প্রিয় পাঠক, অর্থনৈতিক টানাপোড়েনের কারণে প্রিন্ট কপি নিয়মিত প্রকাশ করা না গেলেও একই অবস্থার মধ্যে আমরা অনলাইন প্রকাশনা অব্যাহত রেখেছে। তবে; সময়ের সাথে পাল্লা দিয়ে প্রযুক্তিগত সাপোর্ট না থাকায় সেই প্রচেষ্টাও প্রায়শই বাধাগ্রস্থ হচ্ছে। তাই দেশের মতো আমাদের প্রবাসী পাঠকদেরও আমরা আহবান জানাবো চলমান নোয়াখালীর পাশে দাঁড়ানোর জন্য। সেটি বিজ্ঞাপন কিংবা অনুদান যে কোনভাবে হতে পারে।
প্রকাশিতব্য বিশেষ সংখ্যায় আমরা আপনার কিংবা আপনার প্রতিষ্ঠানের একটি শুভেচ্ছা বিজ্ঞাপন  প্রত্যাশা করছি। আমরা বিশ্বাস করি, আপনার/প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপন কিংবা অনুদান আমাদের আয়োজনকে  আরো বেশি  অর্থবহ করে তুলবে নিঃসন্দেহে। চলমান নোয়াখালীর পথচলায় আপনার সহযোগিতা আগামিতেও অবিচল থাকবে, এটাই  আমাদের  প্রত্যাশা। তবে বিষয় ভিত্তিক লেখাও পাঠাতে পারেন পাঠকবৃন্দ।

শুভেচ্ছান্তে
রুদ্র মাসুদ
সম্পাদক ও প্রকাশক
ক্রীড়া ও সংস্কৃতির খবর