বিশেষ প্রতিনিধি-
নোয়াখালী সদর উপজেলার দক্ষিণ শরিফপুর গ্রামের একটি ডাকাতির ঘটনায় থানায় অভিযোগ দায়েরের আটদিন পরও অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। বাদি সামছুদ্দোহা কামাল অভিযোগ করেন, সুধারাম থানায় তাঁর লিখিত অভিযোগ গ্রহন করা হলেও তা নিয়মিত মামলা হিসেবে রুজু করতে টালবাহানা করা হচ্ছে।
তবে; বাদির অভিযোগ ঠিক নয় বলে দাবি করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, ঘটনার তিনদিন পর থানায় অভিযোগ অভিযোগ পেয়েছেন। মামলা হবে। এই বিষয়ে তদন্ত চলছে।
গৃহকর্তা সামছুদ্দোহা জানান, গত ১১ মে দিবাগত রাত ২টার দিকে ১৫-২০ জনের একদল সশস্ত্র ডাকাত তাঁদের বাড়িতে হানা দেয়। এসময় ডাকাতেরা বাড়ির পাকা ভবনের দরজা ভেঙ্গে ভেতরে ঢোকে পরিবারের সদস্যদের অস্ত্রেরমূখে জিম্মি করে ফেলে।
তিনি জানান, ডাকাতেরা ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ ২ লাখ ৬২ হাজার টাকা, সাড়ে চারভরি স্বণালঙ্কার ও চারটি মোবাইল ফোনসেটসহ প্রায় সাড়ে চারলাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পরদিন সকালে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এই ঘটনার পর তিনি ১৩ মে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।