বেগমগঞ্জে মেধাবীদের মাঝে শহীদ হাবিব উল্যা স্মৃতি বৃত্তি বিতরণ
বেগমগঞ্জ প্রতিনিধি-
নোয়াখালীর বেগমগঞ্জে কৃতি ছাত্রছাত্রীদের মাঝে শহীদ হাবিব উল্যা স্মৃতি বৃত্তি বিতরণ করা হয়েছে। বুধবার বেগমগঞ্জ জে কে আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর ৭৫জন ছাত্রছাত্রীর হাতে এই বৃত্তি তুলে দেয়া হয়।
বৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক শরিয়ত উল্যার সভাপতিত্বে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজা নুর-ই আলামিন। আরো উপস্থিত ছিলেন বৃত্তির প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা ডাঃ এ বি এম জাফর উল্যা, সহকারি শিক্ষা অফিসার সাহাব উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য; বৃত্তি পরীক্ষায় ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীতে মোট ২ হাজার ৭৫জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।
বিশেষ প্রতিবেদন