চৌমুহনীতে আড়াইশ পুরিয়া গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী থেকে সোমবার সন্ধ্যায় আড়াইশ পুরিয়া গাঁজাসহ হেলালউদ্দিন ওরফে মিলন (৩২) এবং নুর হোসেন (৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
চৌমুহনীর শহর দারোগা (টিএসআই) রাশেদ জানান, চৌমুহনীর গণিপুর রোড়ের আদর্শ মিল এলাকা থেকে হেলাল উদ্দিন ওরপে মিলনকে ১১০ পুরিয়া  এবং পার্শ্ববর্তী বস্তা গলি থেকে নুর হোসেনকে ১৪০ পুরিয়া গাঁজাসহ গ্রেফতার করা হয়। মিলনের বাড়ি চৌমুহনী পৌর এলকার গণিপুর এবং নুর হোসেনের বাড়ি বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামে।
সড়ক দূর্ঘটনা, অপরাধ ও হামলা-সংঘর্ষ