ফেনীতে রিওপা প্রকল্প ও টেকসই আত্মকর্মসংস্থান সৃষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ফেনী প্রতিনিধি-
দেশের পল্লী দরিদ্র জনগোষ্ঠির আর্থ সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে রিওপা প্রকল্প গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে এ বিষয়ে রোববার ফেনী জেলা শিল্পকলা একাডে11মী মিলনায়তনে রিওপা প্রকল্প ও টেকসই আত্মকর্মসংস্থান সৃষ্টি শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ফেনী জেলা প্রশাসনের আয়োজনে ও রিওপা প্রকল্পের সহযোগিতায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন রিওপা প্রকল্প পরিচালক আকমল হোসেন। ফেনী জেলা প্রশাসক মোঃ আবদুল কুদ্দুস খানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা পরিষদেও প্রধান নির্বাহী এ.এস.এম মৈনুর, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, রিওপা জেলা কর্মকর্তা নিলুফা ইয়াসমিন। প্রকল্পের বিভিন্ন চিত্র প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলতাফ হোসেন চৌধুরী। এসময় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন সচিব, সাংবাদিক, জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও রিওপার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে জানানো হয়, দেশের ৬টি জেলায় রিওপা প্রকল্পের কাজ চলছে। রিওপা প্রকল্প মূলত কর্মের সুযোগ সৃষ্টি করে দরিদ্র মহিলা এবং ভূমিহীনদেও আয় বৃদ্ধি করা। গ্রামীন জনগনের উন্নয়নের লক্ষে সরকারী সম্পদ সৃষ্টি করা। হত দরিদ্র লোকজনের উন্নয়নের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের দক্ষতা বৃদ্ধি করন এই ৩টি উদ্দেশ্যের প্রতি গুরুত্ব আরোপ করে। সেমিনারে আরো জানানো হয়, ফেনী জেলায় ২ হাজার ৭০৯ জন দুঃস্থ মহিলার প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে এবং প্রায় ৫৭ হাজার ৬২৪ দিবস মৌসুমী কর্মসংস্থান হয়েছে। এদের সমাজে গ্রহন যোগ্যতা বৃদ্ধি পেয়েছে, আর্থিক স্বচ্ছলতা এসেছে তারা তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে পারছে সর্বোপরি শিশু শ্রম হ্রাস পেয়েছে।

ফেনীর সংবাদ