জুলহাস তালূকদার-
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০১০ এর নির্বাচণে ফেনী সদর উপজেলার কমান্ডার পদে প্রার্থী হয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ফেনীর সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জয়নাল আবেদিন হাজারী। তার সাথে প্রতিদ্বন্ধীতা করা জন্য মনোয়ন পত্র জমা দিয়েছেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মর্তূজা ভূঁঞা। বুধবার মনোনয়ন পত্র বাছাইয়ের দিনে সদর উপজেলা কমান্ডের ১১টি পদে জয়নাল হাজারী ও মুর্তুজা ভূঞার নেতৃত্বাধীন দুইটি প্যানেলের ২২ জনের মনোনয়ন পত্র বৈধ হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও রির্টানিং অফিসার জহিরুল ইসলাম। এদিকে মর্তুজা ভূঞা জানান রাজনৈতিক দলের পদ-পদবীতে থাকায় জয়নাল হাজারীর মনোনয়ন পত্রের বিষয় লিখিত ভাবে আপত্তি রিটার্নিং অফিসারের কাছে জমা দেয়া হয়েছে।
ফেনী জেলার ইউনিট কমান্ডের কমান্ডার পদে সাবেক কমান্ডার আবদুল মোতালেব ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মীর আবদুল হান্নান মনোনয়ন পত্র জমা দিয়েছেন। জেলা ইউনিট কমান্ডের ১৭টি পদের জন্য আবদুল মোতালেব ও মীর আবদুল হান্নানের নেতৃত্বাধীন দুটি প্যানেলের ৩৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ হয়েছে বলে জানিযেছেন অতিরিক্ত জেলা ম্যজিষ্টেট ও রিটানিং অফিসার আলিম আক্তার খান।
এছাড়া সোনাগাজী উপজেলা কমান্ডের ১১টি পদের জন্য ৩০ জন, দাগনভূঞা উপজেলার ১১ টি পদের জন্য ২৩ জন, ফুলগাজী উপজেলার ১১টি পদের জন্য ৩০ জন, ছাগলনাইয়া উপজেলার ১১টি পদের জন্য ২২ জন ও পরশুরামের ১১টি পদের জন্যা ২২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ফেনী জেলা ইউনিট কমান্ড ও ৬টি উপজেলা কমান্ডের ৮৩টি পদের জন্য ১৮২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জানিযেছেন জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট আলিম আক্তার খান।