জুলহাস তালুকদার, ফেনী-
ফেনীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজের দলের ক্যাডারদের হাতে আবু সাঈদ নামের এক যুবলীগ র্কমী খুন হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামের পেছনে শিবলু সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
সন্ত্রাসীরা যুবলীগ কর্মী সাঈদকে বাসা থেকে ডেকে নিয়ে বাসার কাছেই পায়ের রগ কেটে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে। পরে মুখে পিস্তল ঠেকিয়ে গুলি করে । এতে সাঈদ ঘটনার স্থলেই মারা যায়। সাঈদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শত শত নারী পুরুষ তার মৃতদেহ দেখতে ঘটনার স্থলে ভীড় জমায়।
সাঈদের বাবা আফজালের রহমান তার ছেলেকে ভাত খাওয়ার সময় মানিক মোবাইল ফোনে ডেকে নিয়ে যায় বলে জানান।
স্থানীয় বাসীন্দারা জানান, একই এলাকার যুবলীগ কর্মী মানিকের সাথে এলাকার চাঁদাবাজী, মাদক ব্যবসা নিয়ন্ত্রন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাঈদের দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল। পুলিশ ঘটনার স্থল থেকে আবু সাঈদের লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল মর্গের নিয়ে যায়। সাঈদের নামে থানায় ৫টি মামলা রয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি আমিনুল ইসলাম ।