যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থনে হার্ভাড বিশ্ববিদ্যালয় স্কয়ারে বিশাল সমাবেশ অনুষ্টিত
যুক্তরাষ্ট্র প্রতিনিধি-11
গত ৬ই  জুন রবিবার বাংলাদেশ আওয়ামী লীগ নিউ ইংল্যান্ড  শাখা ৭১এর  যুদ্ধাপরাধীদের বিচারের  সমর্থনে বস্টনের  বিশ্ব বিখ্যাত হার্ভাড বিশ্ববিদ্যালয় চত্ত্বরে এক বিশাল সমাবেশ এর আয়োজন করে।  বাংলাদেশের মুক্তিযুদ্ধের  সময়কার পাক-বাহিনী ও তাদের  দেশীয় দোসরদের ঘটানো নির্মম হত্যাকান্ড ও ৪৫টি বাস্তব  চিত্র এ সময় প্রদর্শন করা হয় এবং এবিষয়ে  ৬শতাধিক প্রচার পত্র এতে যোগদানকারী  সর্বস্তরের জনগন, পথচারী ও দেশী বিদেশী পর্যটকদের মধ্যে বিতরন করা হয়।
এসময় আমেরিকান শিল্পী মিস সায়রা ও জনাথন স্বাধীনতা ও মানবাধীকার ধর্মী  সংগীত পরিবেশন করেন।   নিউ ইংল্যান্ড ঘাতক দালাল নির্মূল কমিটি, বঙ্গবন্ধু  পরিষদ ও আমেরিকান বেশ কয়েকজন ভেটারেনও ২য বিশ্বযুদ্ধে নিহতদের কয়েকটি  পরিবারের সদস্যরা এতে যোগদান করে । ২ঘ্ন্টা স্থায়ী এ সমাবেশে প্রায় শতাধিক লোক সমবেত হয় এবং বিচারকার্য দ্রুত সম্পন্ন করার পক্ষে তাদের মতামত ব্যক্ত করেন। নিউ ইংল্যান্ড  আওয়ামী লীগ সভানেত্রী সফেদা বসু, সাধারন  সম্পাদক বিশ্বজিত সাহা, সমাবেশ সমন্বয়কারী 12সুহাস বড়ুয়া, বঙ্গবন্ধু  পরিষদ-এর সভাপতি ড: এস হাসান মামুন, সাধরন সম্পাদক মাহফুজুর রহমান,  নিউ ইংল্যান্ড  আওয়ামী লীগ -এর আসন্ন সম্মেলনের আহ্বায়ক ড: বামুন দাস বসু, ড: বিনয় পাল, ড: আশীস দেব, জনাব ওসমান গনি , জাহেদুল ওসমানী  মামুন,   মিজানুর রহমান সাবু , মোহাম্মেদ ওসমান, সাহাবুদ্দিন সাবু,  আনোয়ারুল কবীর রুমী, মনোজ পাল, শহীদুল ইসলাম প্রিন্স উপস্থিত সকল কে আন্তরিক ধন্যবাদ জানায় ও  আসন্ন সম্মেলনকে  স্বার্থক করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।
ক্রীড়া ও সংস্কৃতির খবর