বেগমগঞ্জ কালচারাল একাডেমিতে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন
10
চ.নো.রিপোর্ট-

বেগমগঞ্জ কালচারাল একাডেমি রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় একাডেমি মিলনায়তনে একাডেমির অধ্যক্ষ বাবু ব্রজেন্দ্র মজুমদার হারুর পরিচালনায় অনুষ্ঠিত জন্মজয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ উল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-খাজ আলামীন, প্রবীন শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মমিন, জাতীয় নিশান সম্পাদক কাজী মোঃ রফিক উল্যা। এসময় সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুল জান্নাতসহ একাডেমির প্রশিক্ষকবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একাডেমির শিল্পিরা সংগীত পরিবেশন করেন।
বিশেষ প্রতিবেদন