
চ.নো.রিপোর্ট-
আজকের হরতালের সমর্থনে শনিবার বিকালে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বিএনপি ও জামাতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী কেন্দ্রীয় ঈদগাঁ’র সামনে থেকে বিএনপির যুগ্ম মহাসচিব মোঃ শাহজাহান এবং জেলা বিএনপির সাধারন সম্পাদক হারুনুর রশিদ আজাদের নেতৃত্বে বিএনপির মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা জামে মসজিদ মোড়ে জামায়তে ইসলামী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আমির মাওলানা মোনায়েম। পরে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।






