নোয়াখালীতে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে মোজাম্মেল হক মিলন জেলা কমান্ডার নির্বাচিত
চ.নো.রিপোর্ট-
প্রত্যক্ষ ভোটে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে নোয়াখালী জেলা ইউনিট কমান্ডার পদে মোজাম্মেল হক মিলন ও ডেপুটি কমান্ডা10র পদে মমতাজুল করিম বাচ্চু নির্বাচিত হয়েছেন। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে জেলা ইউনিট কমান্ডের ১৭টি পদের মধ্যে মিলনের প্যানেল  ১৬টি পদে জয় লাভ করে। জেলা কমান্ডার পদে  মিলন ১ হাজার ৪৮৫ ভোট ও তার নিকটতম প্রতিদ্বদ্বী ছিলেন জিএস আবুল কাশেম ১ হাজার ২৬৬ ভোট পেয়ে ২১৯ ভোটে পরাজিত হন্।
শনিবার রাতে ৯টি উপজেলার মুক্তিযোদ্ধাদের ভোট প্রদানের গণনা শেষে নির্বাচনী রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন চুড়ান্ত ফলাফল ঘোষনা করেন। দেশের সর্বাধিক মুক্তিযোদ্ধা অধ্যুষিত বেগমগঞ্জ উপজেলা কমান্ডার পদে আবুল হোসেন বাঙালী এবং ডেপুটি কমান্ডার পদে আব্দুল মালেকের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচিত হন। সদর উপজেলা কমান্ডার হিসেবে কামাল উদ্দিন ও ডেপুটি কমান্ডার শফিকুর রহমানসহ তাদের পুর্ণাঙ্গ প্যানেল নির্বাচিত হন। জেলায় অধিকাংশ উপজেলায় নির্বাচিতরা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরীর সমর্থক। তিনি এ জেলায় তার প্রতিদ্বদ্বী থেকে ১০০ ভোট বেশি পেয়েছেন।
বিশেষ প্রতিবেদন