
চ.নো.রিপোর্ট-
নোয়াখালীতে হরতাল চলাকালে বিআরটিসির বাস, পুলিশ বহনকারী ম্যাক্সি ভাংচুর এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জেলা শহর মাইজদী থেকে পুলিশ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১২জনকে আটক করেছে। তবে পুলিশের পক্ষ থেকে ১০জনের কথা স্বীকার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মাইজদী বাজার এলাকায় বিআরটিসির একটি বাসের, দশটার দিকে জামে মসজিদ মোড়ে পুলিশ বহনকারী একটি ম্যাক্সির কাঁচ ভাঙচুর করে এবং বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে পিকেটিং করে এনিয়ে পুলিশ কয়েক দফা ধাওয়া করে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সুধারাম থানা পুলিশ জেলা শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৬জন নেতাকর্মীসহ ১২জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছেন, শহর বিএনপির দপ্তর সম্পাদক আবু হানিফ, ছাত্র বিষয়ক সম্পাদক আবদুল করিম মুক্তা, জেলা ছাত্রদলের সদস্য নুরুল আমিন খান, যুবদলের আরমান, এহছানুল হক মোহন ও আবুল কাশেম, হোটেল শ্রমিক রুবেল, কলেজ ছাত্র আকবর হোসেন, স্কুল ছাত্র দোলোয়ার হোসেন, রাজমিস্ত্রী মামুনুর রশীদ, রাজু ও আবু তাহের।
এনিয়ে যোগযোগ করা হলে সুধরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার বিশৃঙ্খলা সৃষ্টির কারণে ১০জনকে আটক করা হয়েছে বলে জানান।






