চ.নো.রিপোর্ট-
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগে স্নাতকোত্তর
কোর্স চালু করার বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদন
লাভ লাভ করেছে। পাশাপাশি নোবিপ্রবি’র ফার্মেসী বিভাগকে এক্রিডিটেশন প্রদান
করেছে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গণসংযোগ কর্মকর্তা তামজিদ হোসাইন চৌধুরী জানান, প্রতিষ্ঠার শুরু থেকেই নোবিপ্রবিতে কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, ফার্মেসী এবং এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্মান কোর্স চালু হয়। ইতোমধ্যে ৪টি ব্যাচ সম্মান শ্রেণীতে অধ্যায়ন করছে। প্রথম ব্যাচের সম্মান শেষ বর্ষ পরীক্ষা শুরু হচ্ছে ১৫ জুলাই। স্নাতক সম্মান শ্রেণীর ছাত্রছাত্রীদের স্নাতকোত্তর শ্রেনীতে অধ্যায়নের সুযোগ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এ অনুমোদন দেয়। এছাড়া ফার্মেসী বিভাগের শিক্ষার্থীদেরকে শিক্ষাজীবন শেষে কর্মক্ষেত্রের স্বীকৃতির জন্য বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল থেকে এক্রিডিটেশন প্রদান করা হয়।
উল্লেখ্য, স্নাতকোত্তর কোর্স চালুর জন্য নোবিপ্রবির ছাত্রছাত্রীরা এবং ফার্মেসী কাউন্সিলের অনুমোদনের জন্য এ বিভাগের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্লাস বর্জন, মানবন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগে স্নাতকোত্তর
কোর্স চালু করার বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুমোদন
লাভ লাভ করেছে। পাশাপাশি নোবিপ্রবি’র ফার্মেসী বিভাগকে এক্রিডিটেশন প্রদান
করেছে বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত গণসংযোগ কর্মকর্তা তামজিদ হোসাইন চৌধুরী জানান, প্রতিষ্ঠার শুরু থেকেই নোবিপ্রবিতে কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, ফার্মেসী এবং এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক সম্মান কোর্স চালু হয়। ইতোমধ্যে ৪টি ব্যাচ সম্মান শ্রেণীতে অধ্যায়ন করছে। প্রথম ব্যাচের সম্মান শেষ বর্ষ পরীক্ষা শুরু হচ্ছে ১৫ জুলাই। স্নাতক সম্মান শ্রেণীর ছাত্রছাত্রীদের স্নাতকোত্তর শ্রেনীতে অধ্যায়নের সুযোগ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এ অনুমোদন দেয়। এছাড়া ফার্মেসী বিভাগের শিক্ষার্থীদেরকে শিক্ষাজীবন শেষে কর্মক্ষেত্রের স্বীকৃতির জন্য বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল থেকে এক্রিডিটেশন প্রদান করা হয়।
উল্লেখ্য, স্নাতকোত্তর কোর্স চালুর জন্য নোবিপ্রবির ছাত্রছাত্রীরা এবং ফার্মেসী কাউন্সিলের অনুমোদনের জন্য এ বিভাগের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্লাস বর্জন, মানবন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে।