নোয়াখালীতে যুদ্ধাপরাধীদের বিচার দাবীতে বিক্ষোভ সমাবেশ
চ.নো.রিপোর্ট-
যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন ও জামায়াত শিবির এবং মৌলবাদী রাজনীতি নিষিদ্ধকরণের দাবীতে বুধবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক লীগ জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে মোস্তফা ইকবালের সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরণ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট এমদাদ হোসেন কৈশোর ও মঞ্জুর মোরশেদ  প্রমুখ বক্তব্য রাখেন।
রাজনৈতিক সংবাদ