জুলহাস তালুকদার-
টানা এক মাস অপেক্ষার পর বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখা থেকে বঞ্চিত হয়েছে ফেনী জেলাসহ নোয়াখালী জেলার একটি অংশের লাখ লাখ ফুটবলপ্রেমী। অজ্ঞাত দুষ্কৃতকারীরা রবিবার রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা চলাকালে ফেনী শহরের বিভিন্ন পয়েন্টে ক্যাবল নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের অপটিক ফাইভার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় এ ঘটানার সৃষ্টি হয়। এঘটনায় ফেনীতে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
এ নাশকতার জন্য ফেনী ভিশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শাহীন হায়দার ও ডিজিকম ফেনীর চেয়ারম্যান এ কে এম দিদার উভয় দুষলেন ক্যাবল টিভি ব্যবসায়ীদের। খেলা দেখতে না পারায় ফেনীর ফুটবল প্রেমীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
এ নাশকতার ব্যপারে ফেনী মডেল থানার পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি; আসলে আইনানুগ ব্যবস্থা নেব।