চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর সেনবাগে প্রকাশ্যে ধুমপানকারী ও ১১টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ১৮ হাজার ৩৫০ টাকা জরিমান আদায় করেছে ভ্রাম্যমান আদালত। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩টি ঔষুধের দোকান, ১টি বেকারী, ৫টি মুর্দি-মনোহারী ও ২টি মাংসের দোকান রয়েছে। মঙ্গলবার দুপুরে প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আনোয়ার পাশা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও আইনপ্রয়োগকারী সংস্থার লোকজন নিয়ে ওই অভিযান পরিচালনা করেন।
ইউএনও মুহাম্মদ আনোয়ার পাশা জানান, ভোক্তা অধিকার সংরক্ষন অধ্যাদেশ ২০০৮, বিশুদ্ধ খাদ্য আইন ও দন্ড বিধির কয়েটি ধারায় ওই অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, অভিযানে নয়টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়। তাছাড়া; অনেক অসাধু ব্যবসায়ী অভিযান দেখে দোকান বন্ধ করে পালিয়ে যান বলে জানান তিনি।