বেগমগঞ্জে শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের নিয়ে ‘পুলিশের সাথে একদিন’ ব্যতিক্রর্মী কর্মসুচী পালিত : পুলিশ সর্ম্পকে মানুষের পজেটিভ ধারনার সৃষ্টিই লক্ষ্য
10
চ.নো.রিপোর্ট-
কিশোর তরুনদের মন থেকে পুলিশের সর্ম্পকে নেতিবাচক ধারনার অবসান ঘটিয়ে পুলিশের কাজের সঠিক মূল্যায়ন ও পুলিশ সর্ম্পকে মানুষের পজেটিভ ধারনার সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে ‘পুলিশের সাথে একদিন’ ব্যতিক্রর্মী কর্মসুচী পালিত হয়েছেনোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানায় । সোমবার কমিউনিটি পুলিশিং সেল কৃর্তক আয়োজিত বেগমগঞ্জ মডেল থানা কম্পাউন্ডের গোলঘরে এ কর্মসুচী পালিত হয়।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল মুহম্মদ আলী হোসেন, সহকারী পুলিশ সুপার সদর সার্কেল আ.ফ.ম নিজাম উদ্দিন । কর্মসূচীতে বেগমগঞ্জের জালাল উদ্দিন ডিগ্রী কলেজ ও ছয়ানী  উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবি  ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।
দিনব্যাপী এ কর্মসুচীতে অংশগ্রহনকারীদেরকে থানার বিভিন্ন স্থাপনা যেমন-মালখানা, অস্ত্রাগার, হাজতখানা, ব্যারাক, বিভিন্ন সেরেস্তা সরেজমিনে দেখানো হয়। পুলিশ কৃর্তক ব্যবহৃত বিভিন্ন প্রকার সরঞ্জামাদি যেমন-হাতকড়া, দাঙ্গা দমনে ব্যবহৃত পোশাক পরিচ্ছদ, বেতার যন্ত্রাদি, কম্পিউটার সামগ্রি ইত্যাদি প্রদর্শন করা হয়। এছাড়া থানায় আগত সেবা প্রার্থীদের সেবাদান প্রক্রিয়া সর্ম্পকে ধারনা দেয়া হয়।
অংশগ্রহনকারীদের ট্রাফিক পুলিশিং সর্ম্পকে সমক্য ধারনা প্রদান ছাড়াও জেলা পুলিশ সর্ম্পকে বাস্তব ধারনা প্রদানের জন্য দুপুরে জেলা পুলিশ সুপারের অফিস, পুলিশ লাইন্স, পুলিশ প্রশিক্ষন কেন্দ্র (পিটিসি)তে নিয়ে যাওয়া হয়। পরে বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আবদুর রব অংশগ্রহনকারীদের হাতে ক্রেষ্ট তুলে দেয়ার মধ্যে দিয়ে দিবসের সমাপ্তি ঘোষনা করেন।
বিশেষ প্রতিবেদন