ফেনীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৫০
জুলহাস তালুকদার, ফেনী থেকে-
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বুধবার ৬ সাংবাদিকসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। বিকালে শহরের এস এসকে সড়কের একটি কমিউনিটি সেন্টারে পূর্ব ঘোষিত নব গঠিত জেলা বিএনপির পরিচিত সভা ছিল। 11
নবগঠিত জেলা বিএনপির সভাপতি সাঈদ এস্কান্দার আসার পর পরই জেলা ছাত্রদলের একটি অংশ নবগঠিত জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নঈম উল্যাহ বরাতকে প্রত্যাহরের দাবীতে পরিচিতি সভারস্থলের বাইরে মানববন্ধন করে। এসময় সাঈদ এস্কান্দার ছাত্রদলের অপর একটি অংশ মোটর সাইকেল নিয়ে মানব বন্ধনের উপর হামলা চালায়।
এনিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হলে ফেনীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা ছবি তুলতে গেলে সাঈদ এস্কান্দার গ্রুপ সমর্থিত ছাত্রদলের অংশ  ভিডিও এবং স্টিল ক্যামেরা কেড়ে নেয় এবং উপস্থিত সাংবাদিকদের এলোপাতাড়ি মারধর করে। এতে সাংবাদিক শেখ ফরিদ রতন, নজির আহম্মদ রতন, নাজমুল হক শামীম, ক্যামেরা ম্যান রাসেল, সাবউদ্দিন, মানিক। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
ফেনীর সংবাদ