
চ.নো.রিপোর্ট-
গ্রেফতারকৃত চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসির দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ।
বৃহস্পতিবার বিকালে চৌমুহনী গণমিলনায়তন চত্বরে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের উগ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক এডভোকেট এমদাদ হোসেন কৈশোর, চৌমুহনী পৌর যুবলীগের আহবায়ক আমিনুল হক মুন্না, বেগমগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন মাসুদ, জেলা যুবলীগের সাবেক সহ-প্রচার সম্পাদক আবু বকর ছিদ্দিক টিপু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মঞ্জুরুল হক, সাধারণ সম্পাদক আব্দুল হালিম মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক মজিবুর রহমান ফারুক প্রমুখ।
সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।






