ফেনী থেকে জুলহাস তালুকদার-
ফেনীতে শুক্রবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত ও আট জন আহত হয়েছে। নিহত ও আহত সকলের বাড়ী ভোলার লাল মোহন উপজেলায়। তারা চট্টগ্রাম থেকে মাইক্রোবাস যোগে ভোলার লালমোহন যাচ্ছিল।
ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোঃ আবু তাহের জানায়, গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের চানগাঁও এলাকা থেকে ১২ জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ভোলার লালমোহন উপজেলার উদ্দেশ্যে রওয়ানা করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস এলাকার লালপুল নামক স্থানে পোঁছার পর মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চার জন নিহত হয় এবং ৮ জন আহত হয়।
নিহতরা হলেন- ভোলার লালমোহন উপজেলার কিশোরগঞ্জ গ্রামের আবদুল করিমের স্ত্রী রুপজান (৫০) ও তার ছেলে বেলøাল (২৫), একই গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী রিনা (৩০) ও তার ছেলে রিশাত (৭)। নিহত চার জনের লাশ ফেনী সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে শুক্রবার বিকেলে ট্রাকযোগে ভোলার লালমোহন উপজেলায় তাদের গ্রামের বাড়ী পাঠিয়ে দেওয়া হয়েছে। আহত তিন জনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বেসরকারী ক্লিনিকে চিকিত্সা নিচ্ছেন। মহিপাল হাইওয়ে পুলিশ মাইক্রোবাসটি উদ্ধার করেছে। এ ঘটনায় ফেনী থানায় একটি মামলা হয়েছে।