চৌমুহনীতে ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা
10
চ.নো.রিপোর্ট-
ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভার ধারাবাহিকতায় শনিবার নোয়াখালীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত  হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মামুনুর রশিদ কিরন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা হোসেন, বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আবদুর রব। এসময় আরো উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য আবদুর রব বাচ্চু, জালাল হোসেন, নোয়াখালী সাংবাদিক ইউনিটির সাধারন  সম্পাদক মিজানুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষকগন।
বিশেষ প্রতিবেদন