চ.নো.রিপোর্ট-
মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধ মঞ্চ।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে জেলা শহর মাইজদীর টাউন হল চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদদ জেলা ইউনিট কমাণ্ডার মোজাম্মেল হক মিলন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোল্লা হাবিবুর রাসুল মামুন, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতা কবি মোস্তফা ইকবাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক এডভোকেট এমদাদ হোসেন কৈশোর প্রমুখ।
বক্তাগন মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধীদের বিচার দ্রুততর করা, ধর্মনির্ভর রাজনীতি নিষিদ্ধ করা এবং জঙ্গিবাদীদের অর্থের উতস বন্ধ ও তাদের মদদদাতাদের গ্রেপ্তারের দাবি জানান।