নোয়াখালীর সুবর্নচরে মেছো বাঘ আটক
10
চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর সুবর্নচরে স্থানীয় গ্রামবাসিরা একটি মেছো বাঘ আটক করেঠে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চর জুবলি ইউনিয়নের পশ্চিম চর জুবলি গ্রামের ওহাব মিস্ত্রির বাড়ীর লোক জন লাঠি-সোঠা নিয়ে ধাওয়া  করে মেছো বাঘটি  ধরে ফেলে। বাঘটিকে শিকল ও দড়ি দিয়ে বেঁধে রাখেন। এখবর আশেপাশের লোকজনের মাঝে ছড়িয়ে পড়লে লোকজন বাঘ দেখতে সেখানে এসে ভীড় জমায়।
স্থানীয় লোকজন জানান, মেছো বাঘটিকে দেখতে খুবই হিংস্র বলে মনে হয়। এর আগে বাঘকে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন এবং বেশ কয়েকটি গরুর বাচ্ছা,ছাগল হাঁস ও মুরগি নষ্ট করেছে । বৃহস্পতিবার সকালে বাড়ীর জেবাল হকের নেতৃত্বে ২০/২৫ জন  লোক বাঘটিকে আটক করে ।
উল্লেখ্য,  গত ২৭ জানুয়ারি  নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহী ইউনিয়নের চর কলমির লিগেছি এগ্রো ফিশারিজ এলাকায় একটি মেছো বাঘ ধরার সময় আঘাতপ্রাপ্ত হওয়ায় বাঘটি কে কোম্পানীগঞ্জ পশু সম্পদ কর্মকর্তার কার্যালয়ে আনার পথে  মারা যায়।
বিশেষ প্রতিবেদন