নোয়াখালীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর সোনাইমুড়ীতে বাস চাপায় মোঃ খোরশেদ (২৫) নামে আহত এক মোটরসাইকেল আরোহীর হাসপাতালে মারা গেছে। বৃহস্পতিবার বিকেলে সোনাইমুড়ী চৌরাস্তায় এই দূর্ঘটনায় আহত হয়েছে  সোহেল (২৫) নামে অপর এক আরোহী। আশংকাজনক অবস্থায় তাঁকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে চারটায় সোহেল ও খোরশেদ মোটরসাইকেল যোগে সোনাইমুড়ী চৌরাস্তা অতিক্রম করার সময় লক্ষ্মীপুরের রায়পুর থেকে ঢাকাগামী ইকোনো সার্ভিসের একটি চেয়ারকোচ তাঁদের চাপা দিলে দুইজনই মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন দ্রুত দুইজনকেই উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তির পর খোরশেদ মারা যান। নিহত খোরশেদের বাড়ি সোনাইমুড়ী পৌর শহরের পাপুয়া এলাকায়।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজিবুল ইসলাম জানান, কুমিল্লার মনোহরগঞ্জে বাসটি আটকের পর নিজেদের হেফাজতে নিয়েছে হাইওয়ে পুলিশ।
চলতি সংবাদ