চ.নো.রিপোর্ট-
ফেনীতে টানা চার দিন বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকে গ্রীন টাউন সার্ভিসের বাস চালুর সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফেনী জেলা প্রশাসক আবদুল কদ্দুস খান ও জেলা পুলিশ সুপার ইমাম হোসেন এর উদ্যোগে এক জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
গত রোববার শহরে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্র নিহত হওয়ায় বিক্ষুব্ধ ছাত্ররা এই সার্ভিসের ৮টি বাস জ্বালিয়ে দেয়। ভাঙচুর করে শতাধিক যানবাহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্রদের দাবীর প্রেক্ষিতে পুলিশ প্রশাসন টাউন সার্ভিসের বাস চলাচল বন্ধ করে দেয়। ফলে প্রতিদিন সুবিধাভোগী স্বল্প আয়ের ৫০ হাজারেরও বেশী যাত্রী চরম দুর্ভোগের মধ্যে পড়ে।
এ পরিস্থিতিতে ফেনী জেলা প্রশাসকের সভাকক্ষে টানা চার ঘণ্টার বৈঠকে ফেনীর জনপ্রতিনিধি, রাজনীতিক ব্যক্তি, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও পরিবহন মালিক প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় টাউন সার্ভিসের বাস চালুর সিদ্ধান্ত হলেও এ সার্ভিসের ভবিষ্যৎ ব্যবস্থাপনার নীতি নির্ধারণের জন্য ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আলতাফ হোসেন চৌধুরীকে প্রধান করে নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
এদিকে শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে স্পিড-ব্রেকার, জেব্রা ক্রসিং, ছাত্র-ছাত্রীদের হাফ ভাড়া এবং দুই কলেজ ছাত্রের নিহত হওয়ার ঘটনায় জড়িত বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সকালে ফেনী সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা কলেজ প্রাঙ্গনে মানব বন্ধন করে।