নোয়াখালীতে ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত
চ.নো.রিপোর্ট-
ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের বৃহত্তর নোয়াখালীর আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্বাধীনতা ডিপ্লোমা চিকিত্সক পরিষদের সহযোগিতায় নোয়াখালী মেডিকেল ট্রেনিং স্কুল (ম্যাটস্) মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলননে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম।
ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের নোয়াখালী জেলা শাখার সভাপতি ডা. নূরুল আলম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরন, লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. সামছুল আশরাফ খান, ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হালিমুজ্জামান সোনা, বিএমএ জেলা শাখার সভাপতি ডা. এম.এ নোমান, সহ-সভাপতি ডা. অ.ন.ম শামসুল করিম, সাধারন সম্পাদক ডা. আবদুস সাত্তার ফরায়েজি।
চলতি সংবাদ