নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমান উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
চ.নো.রিপোর্ট-
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “নোয়াখালী অঞ্চলের কৃষি ব্যবস্থাপনা উন্নয়নের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমান উন্নয়ন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে ডানিডার-আঞ্চলিক মত্স ও পশু সম্পদ উন্নয়ন কম্পোনেন্ট (আরএফএলডিসি) এর সহায়তায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগ এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় জানানো হয়, আরএফএলডিসি’র অর্থায়নে নোয়াখালী অঞ্চলের অর্থনৈতিকভাবে অনগ্রসর, প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের খাদ্য নিরাপত্তা, আয় ও পুষ্টিমান উন্নত করার লক্ষ্যে গৃহীত প্রকল্পের বাস্তবায়ন করবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালীতে এর সহযোগী সংস্থা হিসাবে কাজ করবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কর্মশালায় ৭০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন। 
আরএফএলডিসি- ডানিডা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার রেশাদ আলমের সভাপতিত্বে কর্মশলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক প্রফেসর ড.মোঃ আকতারুজ্জামান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নোবিপ্রবি’র ফিশারিজ বিভাগের প্রভাষক আব্দুল্যহ আল মামুন, আরএফএলডিসি’র জেলা সমন্বয়ক তারেক আকবর ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,এই প্রকল্পের কার্যক্রমের মাধ্যমে পিছিয়ে পড়া প্রান্তিক জন গোষ্ঠির জীবিকানের মান উন্নয়ন সম্ভব ।
চলতি সংবাদ