
চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। রোববার সকালে বিক্ষোভ মিছিল বের হয়ে বসুরহাট পৌরসভা ও উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেমে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আজিজুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মানোয়ার হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান পারভীন, সাবেক পৌর চেয়ারম্যান আবদুল কাদের মির্জা, উপজেলা আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, ডিপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মৌলভী আবদুর রব, পৌর আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মিজানুর রহমান সাজু প্রমূখ। আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধা সংসদের নব নির্বাচিত কমিটিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন।






