ফেনীতে অস্ত্রসহ ৫ জন গ্রেফতার
চ.নো.রিপোর্ট-
পুলিশ শহরের মাষ্টার পাড়ার টিপু হাজারী বাড়ির সামনে থেকে সোমবার ভোর রাতে একটি এলজি ও তিন রাউন গুলি সহ বিএনপি নেতা ও সোনাগাজী ইউনিয়ানের সাবেক চেয়ারম্যেন মিজানুর রহমান মানিক (৩৫) কে গ্রেফতার করেছে । একই সময়ে ঘটনাস্থল থেকে মদ্যপ অবস্থায় সিরাজুল হক,ছরোয়ার হোসেন, বাবুল রেজা ও সাদন কুমার দাসকে গ্রেফতার করেছে।
ফেনী মডেল থানা পুলিশ মিজানুর রহমান মানিক কে অস্ত্র মামলায় এবং বাকিদের ৫৪ ধারায় আদালতে পাঠিয়েছে ।
ফেনীর সংবাদ