জুলহাস তালুকদার-
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাসের পুল নামক স্থানে মঙ্গলবার এক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত এবং ৫ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের দাসের পুল নামক স্থানে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি বালু ভর্তি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ৭ জন আহত হয়। তাদেরকে ফেনী সদর হাসপাতালে ভর্তির পর ছাগলনাইয়া উপজেলার শুভপুর গ্রামের মুন্সি মিয়ার ছেলে মোঃ ইউনুছ (৩০) এবং একই গ্রামের ধনা মিয়ার ছেলে মোশারফ হোসেন (৩০) মারা যায়। তারা দু‘জনই বালু ভর্তি ট্রাকের শ্রমিক ছিলেন। আহত বেলাল হোসেন (৩৫), খোকন (২২), শাহ আলম (৪৫) ও আবুল কাশেমকে (৩২) ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে বেলাল হোসেন ও খোকনকে উন্নত চিকিত্সার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর একজনকে একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ফেনীস্থ মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) অচিন্ত কুমার সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও ৫ জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ট্রাক দু‘টি উদ্ধার করে। এ মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পুলিশ জানায়।