দীর্ঘ ৮বছর পর নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি : নুরুল আমিন খান সভাপতি সাবের আহম্মেদ সাধারণ সম্পাদক
চ.নো.রিপোর্ট-
দীর্ঘ ৮বছর পর অবশেষে নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটির নাম ঘোষনা করা হয়েছে। গত ২৬ মে নোয়াখালী পৌর হলে অনুষ্ঠিত সম্মেলনে জেলা কমিটি ভেঙ্গে দেয়ার দুই মাস পর গত মঙ্গলবার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীম কমিটির অনুমোদন করেন।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন তারেক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি, সম্পাদকসহ জেলা কমিটির ১০ জনের নাম ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে নুরুল আমিন খান সহ-সভাপতি মো. আব্দুল মতিন, রুস্তুম আলী, সাহাব উদ্দিন রাসেল, জসিম উদ্দিন, জহিরুল ইসলাম,  সাধারণ সম্পাদক পদে সাবের আহম্মেদ, যুগ্ম সম্পাদক জিএস নিজামউদ্দিন ও সামসুজ্জোহা মিঠু  এবং সাংগঠনিক  সম্পাদক আবু হাসান মোঃ নোমান এর নাম উল্লেখ করা হয়। এই কমিটি আগামি ১৫ দিনের মধ্যে ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় সংসদের কাছে জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি আগামি তিন মাসের মধ্যে জেলা কমিটির অধিনস্থ ইউনিটগুলোর সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের প্রকৃয়া সম্পন্ন করতে  বলা হয়েছে।
নবগঠিত কমিটির যুগ্ম সম্পাদক চৌমুহনী সরকারি এস এ কলেজের ছাত্র সংসদের জিএস নিজাম উদ্দিন  কমিটি ঘোষণা করায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীমকে অভিনন্দন জানিয়ে বলেন, কেন্দ্রের নির্দেশনা মেনে নোয়াখালীতে ছাত্রদলকে ছাত্র সমাজের দাবি আদায়ের ক্ষেত্রে শক্তিশালী ছাত্র সংগঠন হিসাবে রূপ দেয়া হবে।
উল্লেখ্য, ২০০২ সালের ২৫ জুন জাহাঙ্গীর আলম কালাকে সভাপতি এবং মঞ্জুরুল আজিম সুমনকে সাধারণ সম্পাদক করে সর্বশেষ জেলা ছাত্রদলের কমিটি গঠিত হয়েছিলো।
চলতি সংবাদ