চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর সেনবাগে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে নুর নবী (৩৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার কাদরা ইউনিয়নের নিজসেনবাগ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নুর নবী ওই গ্রামের আবদুল বারিকের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, সৌদি আরব প্রবাসী নুর নবী লোহার হাতলের একটি ছাতা ঘরের টিনের বেড়ার সঙ্গে রাখার সময় বিদ্যুতের ছেঁড়া তাঁরে জড়িয়ে ছাতাটি বিদ্যুতায়িত হলে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। দেড় মাস পূর্বে তিনি ছুটিতে বাড়ি আসেন। নিহত নুর নবীর ফাহিমা ও নুশরাত নামে দুইটি কন্যা সন্তান রয়েছে।