বিশেষ প্রতিনিধি-
যুক্তরাজ্য প্রবাসীর পরিবারের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে ঘুষ গ্রহণের অভিযোগে নোয়াখালীর চাটখিল থানার এসআই কবির হোসেনকে মঙ্গলবার রাতে চাটখিল থানা থেকে নোয়াখালী পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। প্রবাসী শহীদ উল্যার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দ্দেশে এসআইকে ক্লোজড্ করা হয় বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
জানা গেছে, গত ২০ জুলাই মারধর ও শ্লীলতাহানির অভিযোগে চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের পাইক পাড়া গ্রামের বাসিন্দা রাবেয়া বেগম একই বাড়ীর ব্রিটেন প্রবাসী শহীদ উল্যাহ ও তার স্ত্রীর বিরুদ্ধে চাটখিল থানায় একটি মামলা দায়ের করেন। এনিয়ে চাটখিল থানা পুলিশ শহীদ উল্যাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
শহীদ উল্যাহ’র গ্রেপ্তারের পর থেকে এসআই কবির মোটা অংকের ঘুষ দাবি করেন। আদালতের নির্দেশে শহীদ উল্যাকে জেল হাজতে প্রেরণের পর তাকে দ্রুত মুক্তি দেওয়ার কথা বলে চাপ প্রয়োগ করে এসআই কবির শহীদ উল্যার স্ত্রীর থেকে ৭২ হাজার টাকা ঘুষ নেয় এবং আরো টাকার জন্য চাপ সৃষ্টি করে। পরবর্তীতে শহীদ উল্যা জামিনে মুক্তি পেয়ে চাপ প্রয়োগ ও ঘুষ নেয়ার বিষয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন। এনিয়ে মঙ্গলবার রাতে পুলিশ সুপার হারুন উর রশীদ হাযারীর নির্দেশে এসআই কবির হোসেনকে পুলিশ লাইনে ক্লোজড্ করা হয় এবং তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির এসআইক কবির হোসেনকে পুলিশ লাইনে ক্লোজড্ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সুপারের নির্দেশে এই ব্যবস্থা নেয়া হয়েছে। তবে কি কারণে ক্লোজড্ করা হয়েছে তা তিনি জানেন না এবং এ সংক্রান্ত কোন তথ্য থানায় নেই।
এদিকে যুক্তরাজ্য প্রবাসী শহীদ উল্যা সাংবাদিকদের জানিয়েছেন, তাঁকে ষড়যন্ত্রমুলকভাবে মামলায় জড়ানো হয়েছে। হয়রানি করে টাকা হাতিয়ে নেয়ার মানসিকতায় স্থানীয় লেংড়া হারুন, ভিপি নিজামসহ কয়েকজন মিলে এই ষড়যন্ত্র করে বলে তিনি জানান।