
জুলহাস তালুকদার-
ফেনীর উপকুলীয় সোনাগাজী উপজেলার ফেনী নদীর মোহনায় জেলেদের মাছ লুট করে নিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার দুপুরে গণপিটুনিতে মারা যায় কুখ্যাত জলদস্যু আবছার বাহিনীর সদস্য শরীফ (৩৫)। পরে আহত অবস্থায় মোহাম্মদ সোহেল (২২) আবুর কালাম (২৮), নিজাম উদ্দিন(৩৫) ও রাসেল (৩০) নামে ওই বাহিনীর আরো ৪ সদস্যকে আটক করা হয়। এদের বাড়ি সোনাগাজীর পূর্ব বড় ধলি গ্রামে। এসময় তাদের কাছ থেকে ১টি শর্টগান, ২টি এলজি ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
কোষ্টগার্ড সোনগাজী থানায় হস্তান্তর করার পর তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয় । সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, আটককৃত জলদস্যুদের বিরুদ্ধে ডাকাতিসহ ৩টি মামলা রয়েছে।






