শুক্রবার নোয়াখালী জেলা ছাত্রলীগের সম্মেলন : অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সিটিটিভি ক্যামেরা, পর্যাপ্ত নিরাপত্তা : সভাপতি পদে ২৬ এবং সাধারণ সম্পাদক পদে ৭৮ প্রার্থীর আবেদন
রুদ্র মাসুদ-
অবশেষে আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ছাত্রলীগের বহুল প্রতিক্ষিত সম্মেলন। শেষ মুহুর্তে এসে বুধবার জেলার নয়টি ইউনিটের কমিটি 10ঘোষণা করায় দীর্ঘদিন পর এ সম্মেলনকে ঘিরে সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীদের মাঝে উত্সবের বিরাজ করছে। এদিকে সম্মেলনে যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সম্মেলনস্থল নোয়াখালী পৌর হলে এবং আশপাশে বসানো হয়েছে ১০টি সিসিটিভি ক্যামেরা। থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও।
অপরদিকে এবারের সম্মেলনে বয়সসীমা ২৯ বছর ধরে সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে বায়েডাটা আহবান করায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। উত্সাহ এতটাই বেশি যে সভাপতি পদে ২৬, সাধারণ সম্পাদক পদে ৭৮ এবং সাংগঠনিক সম্পাদক পদে ৫ প্রার্থী তাদের সার্টিফিকেটসহ বায়োডাটা জমা দিয়েছে। জমা দেয়া প্রার্থীরা কমিটিতে স্থান পেতে গ্র“পিংয়ের পাশাপাশি জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক এবং আওয়ামীলীগের প্রভাবশালী নেতাদের কাছে লবিংয়ে ব্যস্ত রয়েছে।
ছাত্রলীগ নেতাকর্মীদে সাথে আলাপ করে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সভাপতি পদের অন্যতম দুই প্রতিদ্বন্ধী নাজমুল আলম মঞ্জু, মহিউদ্দিন মাসুদ এবং নজরুল ইসলামের পাশাপাশি বর্তমান সাধারণ সম্পাদক একরামুল হক বিপ্লবের নাম শোনা যাচ্ছে।  সাধারণ সম্পাদক পদে তানভির উদ্দিন, নজরুল ইসলাম নিপু, এইচ এম সাইফুজ্জামান চৌধুরী এবং ইবনে ওয়াজেদ ইমনের নাম শোনা যাচ্ছে। তবে; ভোটাভুটি নাকি উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হবে সেটি নির্ভর করবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর বলে জানা গেছে।
এদিকে জেলা ছাত্রলীগের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জাহাঙ্গীর আলম সুমনকে আহবায়ক এবং সাকিল রহমান খানকে যুগ্ম আহবায়ক করে সদর উপজেলা, ফজলুল হক সুমনকে আহবায়ক এবং সাইফুজ্জামান চৌধুরী সোহাগকে যুগ্ম আহবায়ক করে নোয়াখালী পৌরসভা এবং মেজবাহ উদ্দিন পলাশকে আহবায়ক ও সৌরভ ইকবাল উজ্জলকে যুগ্ম আহবায়ক করে নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া মোঃ আলাউদ্দিনকে আহবায়ক এবং বদরুদ্দোজা ফারুকী রচিকে যুগ্ম আহবায়ক করে বেগমগঞ্জ উপজেলা, ইউসুফ মোল্লকে আহবায়ক এবং আরিফুল হককে আহবায়ক করে চৌমুহনী পৌরসভা এবং শাহ্ মোঃ আজিম মীর্জকে আহবায়ক ও নিজাম উদ্দিন চৌধুরীকে যুগ্ম আহবায়ক করে চৌমুহনী সরকারি এসএ কলেজ ছাত্রলীগের আহবায় কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি সম্মেলন হওয়ায় সাইফুল ইসলাম বাবুকে সভাপতি ও ইমরান হোসেনকে সাধারণ সম্পাদক করে সেনবাগ উপজেলা, বশির আহম্মেদকে সভাপতি এবং জিল্লুর রহমান খোকনকে সাধারণ সম্পাদক করে সেনবাগ পৌরসভা এবং আবু হাসান তুহিনকে সভাপতি ও ইকবাল বাহার চৌধুরীকে সাধারণ সম্পাদক করে সেনবাগ সরকারি কলেজ ছাত্রলীগের কার্যকরি কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলন নিয়ে জানতে চাওয়া হলে সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনোয়ারুল আজিম জানান, এজন্য ২৩ জুলাই অনুষ্ঠিত জেলা ছাত্রলীগের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী সম্ভাব্য প্রার্থীদের কাছ থেকে বয়সসীমা প্রমাণের জন্য এসএসসি পাশের সনদসহ বায়োডাহা আহবান করা হয়। গতকাল সোমবার বিকাল পর্যন্ত সভাপতি পদে ২৬, সাধারণ সম্পাদক পদে ৭৮ এবং সাংগঠনিক সম্পাদক পদে ৫টি বায়োডাটা জমা পড়ে। এগুলো যাচাই বাছাই করে দেখা হবে।
সম্মেলনে নিরাপত্তার বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই আনোয়ার হোসেন বলেন, সম্মেলনস্থল ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। যাতে কোন অরাজক পরিস্থিতি কিংবা হানাহানি না ঘটে সেজন্য। পাশাপাশি স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরী সিসিটিভি ক্যামেরা যোগাড় করে দিয়েছে যা দিয়ে সহজেই হাঙ্গামাকারীকে সনাক্ত করা যাবে।
সম্মেলনে মূল দলের প্রভাবের বিষয়য়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী জানান, আওয়ামীলীগ নেতাদের হস্তক্ষেপ ছাড়াই ছাত্রলীগ নেতৃবৃন্দ এই সম্মেলন এবং কমিটি গঠন করবে। এক্ষেত্রে কেন্দ্রের নির্দেশনাই চুড়ান্ত হবে।
ছাত্রলীগ সুত্রে জানা গেছে নোয়াখালী পৌর হলে জেলা ছাত্রলীগের এই সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত থাকবেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, সাবেক সহ-সভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপটন, সাবেক সমাজসেবা সম্পাদক এম এ মমিন পাটোয়ারী। সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপন। প্রধান বক্তা থাকবেন মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। বিশেষ বক্তা থাকবেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শিহাব উদ্দিন, যুগ্ম সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আমির হোসেন। সভাপতিত্ব করবেন জেলা ছাত্রলীগের সভাপতি বাবু ইমন ভট্ট এবং সম্মেলন পরিচালনা করবেন সাধারণ সম্পাদক একরামুল হক বিপ্লব।
রাজনৈতিক সংবাদ