বাল্য বিবাহ রোধ- সোনাইমুড়ীতে ইউএনও’র হস্তক্ষেপে নতুন জীবনে জুলেখা
চ.নো.রিপোর্ট-
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়ার হস্তক্ষেপে নতুন জীবন ফিরে পেলো সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের সাত ঘরিয়া গ্রামের মরিয়ম আক্তার জুলেখা (১৫)।
জানা যায়, রোববার সাত ঘরিয়া ইয়াছিন মিজি বাড়ীর আব্দুর রাজ্জাকের তৃতীয় কন্যা মরিয়ম আক্তার জুলেখার মতের বিরুদ্ধে অভিভাবকেরা পাশ্ববর্তী গোবিন্দের খিল গ্রামের আব্দুল মান্নানের প্রবাসী পুত্র আব্দুল মতিনের সাথে বিয়ের দিন ধার্য ছিলো। এ খবর জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য স্বপন মেয়ের মা-বাবাকে নিষেধ করলেও তারা গুরুত্ব দেয়নি। পরবর্তীতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে বিয়ে ভেঙ্গে দেন এবং ২০১২ সালের পূর্বে মেয়েকে বিয়ে দিবেনা মর্মে অভিভাবকের কাছ থেকে অঙ্গিকার নামা আদায় করেন।
চলতি সংবাদ