ফেনীতে ইসলামী ব্যাংকের উদ্যোগে ১১৮ জন গোল্ডেন জি পি এ প্রাপ্ত কৃতি ছাত্র- ছাত্রীদের সংবর্ধনা
ফেনী প্রতিনিধি10
ফেনীতে  ইসলামী ব্যাংকের উদ্যোগে রোববার বিকেলে গোল্ডেন জি পি এ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ইসলামী ব্যাংক ফেনী শাখায় আয়োজিত অনুষ্ঠানে গোল্ডেন জি পি এ প্রাপ্ত ১১৮ জন কৃতি ছাত্র- ছাত্রীদের মধ্যে নগদ টাকা , ক্রেস্ট , ব্যাগ , বই- খাতা এবং কলম বিতরন করা হয় ।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান,জনাব মুঃ শামসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিখি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক উত্পল কান্তি বৈদ্য, অধ্যক্ষ ফেনী সরকারী কলেজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক আজিজুর  রহমান, ডঃ বেলাল উদ্দীন, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক ও ভাইস প্রেসিডেন্ট - জনাব মিজানুর রহমান ।
ফেনীর সংবাদ