চ.নো.রিপোর্ট-
নোয়াখালীতে বিধবা ও অস্বচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা পরিষদের উদ্যোগে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ৪০জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার হারুন উর রশিদ হাযারী, সুবর্নচর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন। বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী মেহেরাজ হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ বেলাল উদ্দিন কিরন, নোয়াখালী শহর আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু প্রমুখ।
অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা প্রতি অর্থ বছরে অস্বচ্ছল ও দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই বিতরণ হবে বলে জানান। এসময় সদর উপজেলা চেয়ারম্যান তাঁর উপজেলায় বছরে ১’শ সেলাই মেশিন বিতরণের ঘোষণা দেন।