নোয়াখালীতে প্রাণী সম্পদ সেবা কেন্দ্রের উদ্বোধন
চ.নো.রিপোর্ট-
নোয়াখালীর সদর উপজেলার আন্ডার চরে প্রাণী সম্পদ সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন এ সেবা কেন্দ্রের উদ্বোধন করেন।
এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ ও আঞ্চলিক মত্স ও পুশু সম্পদ উন্নয়ন কম্পোনেন্ট-আরএফএলডিসি আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রওশন আলম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান একেএম শওকত রেজা আরমান চৌধুরী, আরএফএলডিরি প্রকল্প ব্যাবস্থাপক রেশাদ আলম।  
সভায় জানানো হয় এই সেবা কেন্দ্রের মাধ্যমে চরাঞ্চলের প্রাণী সম্পদ উন্নয়নে পরামর্শ,প্রজনন, ওষুধ ও এককালীন অনুদান প্রদান করা হবে।
পরে শান্তির হাটে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উদ্যোগে এলাকার জনগণের মধ্যে স্যানেটারি সামগ্রী বিতরণ করা হয়।
চলতি সংবাদ